মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

২০২৪ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে যাবে রাশিয়া

রিপোর্টারের নাম : / ৫৭ জন দেখেছেন
আপডেট : July 26, 2022

রাশিয়ার স্পেস এজেন্সি রোসকসমস-এর নবনিযুক্ত প্রধান ইউরি বরিসভ বলেছেন, ৬ বিলিয়ন ডলার ব্যয় করে নিজস্ব স্পেস স্টেশন তৈরির যে উদ্যোগ রাশিয়া নিয়েছে তা ২০২৪ সালের মধ্যে বাস্তবায়ন হবে। এরপর তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন-আইএসএস থেকে নিজেদের সরিয়ে নেবে।
মস্কো টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী,রোসকসমস প্রধান বরিসভ মঙ্লবার (২৬ জুলাই) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বৈঠকে মহাকাশ কর্মসূচিকে ‘প্রধান অগ্রাধিকার’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘অবশ্যই আমরা আমাদের অংশীদারদের প্রতি আমাদের সমস্ত বাধ্যবাধকতা পূরণ করব, তবে ২০২৪ সালের পরে এই স্টেশনটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বৈঠকে বরিসভ পুতিনকে বলেন, রাশিয়ার মহাকাশ শিল্প একটি ‘কঠিন’ পরিস্থিতির মধ্যে রয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) রসকসমস রাশিয়ার অরবিটাল স্টেশনের একটি মডেল প্রকাশ করে। সূত্র: ডেইলি মেইল


অন্যান্য সংবাদ