মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে কনে, ভাইরাল ভিডিও

রিপোর্টারের নাম : / ৬৫ জন দেখেছেন
আপডেট : May 28, 2022
ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে কনে, ভাইরাল ভিডিও

ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে আসলেন কনে। এ সময় কনের চোখে ছিল কালো সানগ্লাস। চালকের আসনে বসা কনের দুপাশে দাঁড়িয়ে ছিলেন তাঁর দুই ভাই।

ভারতের মধ্যপ্রদেশের বেতুলে এক কনে তার নিজের বিয়েতে ট্রাক্টরে করে এসেছেন। ব্যতিক্রমী আয়োজনে বিয়ের আসরে প্রবেশ করে হইচই ফেলে দিয়েছেন ওই তরুণী। তার নাম ভারতি তাগড়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে তার ভিডিও। ভাইরাল সেই ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে প্রবেশ করছেন কনে ভারতি তাগড়ে। আর দু’পাশে দাঁড়িয়ে তাকে সঙ্গ দিচ্ছেন দুই ভাই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মে) রাতে মধ্য প্রদেশের বেতুল জেলার জাভরা গ্রামে হয়েছে ওই বিয়ের অনুষ্ঠান। আর তাতে ট্রাক্টর চালিয়ে প্রবেশ করে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন ভারতি।

এসময় ভারতি বলেন, পালকি কিংবা গাড়িতে চড়ে বিয়ের আসরে যাওয়ার রীতি অনেকটা পুরোনো হয়ে গেছে। তাই তিনি ভিন্ন কিছু করতে চেয়েছিলেন।

এর আগে, চলতি বছরের শুরুর দিকে হরিয়ানায় এক কনে তলোয়ার হাতে ঘোড়ায় চড়ে বিয়ের আসরে ঢুকে বেশ আলোড়ন ফেলেছিলেন।

 


অন্যান্য সংবাদ