শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড পেলেন বাঁধন

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 5, 2022

সমাজের নানা ক্ষেত্রে যে নারীরা অসামান্য অবদান রাখছেন, তাদের কাজের যথাযথ স্বীকৃতি স্বরূপ সম্মাননা দিচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ’। আর তাদের মধ্যে নিজের কাজের জন্য ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

মঙ্গলবার (৫ জুলাই) নিজের ফেসবুকে পুরষ্কার পাওয়ার কিছু ছবি শেয়ার করেন বাঁধন। সেখানে তিনি লেখেন, ‘এই সম্মানের জন্য জেসিআই বাংলাদেশকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, এটি অনেক নারীকে অনুপ্রাণিত করবে কারণ তারা তাদের অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে জেসিআই বাংলাদেশ প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘আমরা সবসময় লিঙ্গ সমতা নিয়ে কাজ করি। আমাদের সংগঠন পুরুষদের পাশাপাশি নারী নেতৃত্বে বিশ্বাসী। সমাজের বহু নারী আছেন যারা অনেক পুরুষদের চেয়েও ভালো কাজ করছেন, মূলত বিভিন্ন সেক্টরে কাজ করা সাহসী নারীদের আরো অনুপ্রাণিত করতেও গত ৫ বছর ধরে আমাদের এই পুরস্কার প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আশা করছি এই উদ্যোগ নারীদের আরো বেশি আত্মবিশ্বাসী হতে সাহস যোগাবে। ’

এ বছর ১৪ জন সফল নারীকে ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড-২০২২’ দিয়েছে জেসিআই বাংলাদেশ।


অন্যান্য সংবাদ