শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আমি ছাড়া বাসায় আর কিছুই নেই : পরীমনি

বিনোদন প্রতিবেদক / ৭৭ জন দেখেছেন
আপডেট : September 15, 2021

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি’র বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৫ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিলো। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

আজ হাজিরা দিতে এসে পরীমণি বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যখন আমার বাসায় অভিযান পরিচালনা করে, তখন সব ড্রয়ার ও আসবাবপত্র তছনছ করে ফেলে। এমনকি প্রেসক্রিপশনসহ আমার ওষুধের বক্সটা পর্যন্ত তারা নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমার গাড়িসহ অন্যান্য জিনিসের কোন কাগজপত্র আমার কাছে নেই। বাসায় আমি ছাড়া আর আমার কোন কিছুই নেই।

আজ দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার-এর আদালতে তিনি হাজিরা দেন।

এর আগে মাদক মামলায় ২৭ দিন কারাভোগের পর চলতি মাসের ১ তারিখ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে উদ্ধার করা হয় বিপুল বিদেশি মদসহ এলএসডি ও আইস নামে মাদক।

পরদিন বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পরীর বিরুদ্ধে মামলা করে র‍্যাব। মামলাটিতে আদালত পরীমণিকে প্রথম দফায় ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। পরবর্তীতে এই নায়িকাকে আরও দুই দফায় তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।


অন্যান্য সংবাদ