মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

অভিনেত্রী সোনালীকে হত্যার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : August 28, 2022

অভিনেত্রী সোনালী ফোগাটের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে গোয়ার একটি রেস্তোরাঁ থেকে টালমাটাল অবস্থায় বের হয়েছিলেন। সম্প্রতি একটি সিসিটিভ ফুটেজে সেই দৃশ্যই দেখা যায়। আর এবার আরও একটি ফুটেজ প্রকাশ্যে আসলো। যেখানে দেখা যায়, রেস্তোরাঁয় নাচের জায়গায় অনেকটা জোর করে কিছু পান করানো হচ্ছে অভিনেত্রীকে।

ছড়িয়ে পড়া ওই ফুটেজে দেখা যায়, সোনালীকে জোর করে পানীয়টি খাওয়াচ্ছেন সুধীর সাংওয়ান। এ ঘটনায় তাকে এবং এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোয়ার আঞ্জুনার কার্লিস রেস্তোরাঁ থেকে অভিনেত্রীকে বার থেকে বের হতে সাহায্য করছেন সুধীর। এই ফুটেজের বিষয়ে আগেই জানিয়েছে গোয়া পুলিশ।

বিবৃতি দিয়ে জানিয়েছে, ফুটেজ থেকে এটা স্পষ্ট গোয়ার রেস্তোরাঁয় জোর করে পানির বোতল থেকে পানীয় খাওয়ানো হচ্ছে সোনালীকে। রাসায়নিক মাদক মেশানো পানিও খাওয়ানো হয়েছিল তাকে।

এর আগে সুধীর সাংওয়ান ও তার বন্ধু সুখবিন্দরের সঙ্গে গোয়ায় গিয়েছিলেন সোনালী। সেখানে তাকে কার্লিস রেস্তোরাঁয় পার্টিতে নিয়ে যায় দুই সঙ্গী। তারপর রাতে হোটেলে নেয়া হয়। পরদিন ভোরে আঞ্জুনার হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন অভিনেত্রীকে। মৃত্যুর পর প্রাথমিকভাবে বলা হয়, হৃদরোগে মৃত্যু হয়েছে সোনালীর। তবে পরিবারের দাবি ছিল খুন করা হয়েছে তাকে। এরপরই তদন্তে নামে পুলিশ।

সোনালী অভিনয়ের বাইরে রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০১৯ সালে হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে আদমপুর থেকে নির্বাচন করেছিলেন। কিন্তু কংগ্রেস প্রতিদ্বন্দ্বী কুলদীপ বিষ্ণোইয়ের কাছে পরাজিত হন তিনি। তবে পরে প্রতিদ্বন্দ্বী নেতার বিজেপিতে যোগ দেয়ায় ভালো সম্পর্ক হয়ে উঠে তাদের মধ্যে।

সোনালী ২০০৬ সালে অভিনয়ে পা রাখেন। এর ২ বছর পরই রাজনীতিতে অভিষেক করেন। ২০১৬ সালে ‘আম্মা’ সিরিয়ালে তার অভিনয় সবার নজরে পড়ে। আর শেষবার ছোটপর্দায় ‘বিগ বস ১৪’-তে দেখা যায় তাকে। সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা


অন্যান্য সংবাদ