মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দিনের ৫ শতাংশের বেশি সময় ফোন ব্যবহার করবেন না : মার্টিন কুপার

রিপোর্টারের নাম : / ৫৪ জন দেখেছেন
আপডেট : July 4, 2022

তিনি মার্টিন কুপার। বিজ্ঞান জগতে বেশ পরিচিত একটি নাম। আর হবে নাই বা কেন! প্রথম ‘ওয়ারলেস ফোন’ আবিষ্কার করে গোটা বিশ্বকে তিনি যে চমকে দিয়েছিলেন। বিংশ শতাব্দীর সত্তরের দশকে তৈরি ‘মটোরোলা ডাইনাট্যাক ৮০০০এক্স’ নামক মোবাইলটিই বিশ্বের প্রথম মোবাইল।

এই ওয়ারলেস ফোনটি দিয়ে যে যাত্রা শুরু হয়, তা আজ গোটা দুনিয়াকেই আমূল বদলে দিয়েছে। সেই মোবাইল ফোনের অন্যতম স্রষ্টা মার্টিন কুপারই নিজেই দিনের মাত্র ৫ শতাংশেরও কম সময়ের জন্য ব্যবহার করেন স্মার্টফোন । তিনি বলেন, ‘জীবনটাকে উপভোগ করতে হবে। তার জন্য দরকার মোবাইল ফোনের ব্যবহার কমানো।’

আমেরিকার শিকাগোর বাসিন্দা মার্টিন বরাবর চেয়েছিলেন, সেলফোন হবে মানুষের একদম ব্যক্তিগত একটা জিনিস। এই ফোনে একটা নম্বর ডায়াল করে কোনও বিশেষ জায়গা নয়, শুধু মাত্র এক জন বিশেষ ব্যক্তির সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হবে। সম্প্রতি তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে বলেন, ‘আমি দিনে পাঁচ শতাংশেরও কম সময় মোবাইল ব্যবহার করি। ’যাঁরা দিনে পাঁচ শতাংশের বেশি সময় মোবাইল ঘেঁটে কাটিয়ে দেন, তাঁদের উদ্দেশে মার্টিন কুপার বলেন, ‘জীবনকে উপভোগ করতে শিখুন। সেই জন্য মোবাইলের ব্যবহার কমান।’

১৯৭৩ সালের ৩ এপ্রিল প্রথম মোবাইল আবিষ্কার করেন মার্টিন কুপার। সেই দিনের কথা মনে করে তিনি বলেন, ‘ফোনটা আড়াই পাউন্ড ওজনের ছিল। আর তার দৈর্ঘ ছিল প্রায় ১০ ইঞ্চি লম্বা। এক বার চার্জ দিয়ে কথা বলা যেত ২৫ মিনিট। আর সেই মোবাইল চার্জ হতে সময় লাগত প্রায় ১০ ঘণ্টা।’


অন্যান্য সংবাদ