শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অসমের বন‍্যায় ক্ষতিগ্রস্তদের অনুদান দিলেন আমির খান

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 28, 2022

অসমের বন‍্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এগিয়ে এলেন আমির খান। বন‍্যাত্রাণে অনুদান দিয়ে দুর্গতদের পাশে দাঁড়ালেন তিনি। বলিউড অভিনেতার মানবিকতায় কৃতজ্ঞ অসমের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনিই টুইট করে আমিরের অনুদান দেওয়ার কথা ঘোষনা করে ধন‍্যবাদ জানিয়েছেন।

২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন আমির। মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকাটা জমা করেছেন তিনি। টুইটে অসমের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘আমাদের রাজ‍্যের বন‍্যা দুর্গতদের জন‍্য সাহায‍্যের হাত বাড়িয়েছেন বলিউডের প্রখ‍্যাত অভিনেতা আমির খান। মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকার অনুদান দিয়েছেন তিনি। তাঁর এই মানবিক উদ‍্যোগের জন‍্য কৃতজ্ঞতা জানাই।’

অসমের বন‍্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বলিউড ইন্ডাস্ট্রি। আমিরের আগেও একাধিক তারকা ত্রাণে সাহায‍্য করেছেন। এর মধ‍্যে রয়েছেন পরিচালক রোহিত শেট্টি এবং অভিনেতা অর্জুন কাপুর। দুজনেই ৫ লক্ষ টাকা করে জমা দিয়েছেন অসমের মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

অসমে ভয়াবহ বন‍্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহু মানুষের প্রাণ গিয়েছে। ঘর ভেসে গিয়েছে লক্ষাধিক মানুষের। ফসলি জমি পুরোপুরি জলের তলায়। লক্ষাধিক কুইন্টাল ফসল নষ্ট হয়েছে। অসম রাজ‍্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, প্রায় ২ লাখেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে।

শনিবার থেকে বৃষ্টির দাপট কমলেও অনেক জায়গায় পরিস্থিতি এখনো বেশ খারাপ। ব্রহ্মপুত্রর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বন‍্যা দুর্গতদের উদ্ধারের জন‍্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ‍্য বিপর্যয় মোকাবিলা দলকে।

আমিরের কথায় ফিরলে, তিনি আপাতত ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রচারে ব‍্যস্ত। ছবিতে আমির ছাড়াও রয়েছেন করিনা কাপুর খান, নাগা চৈতন‍্যতন‍্য এবং মোনা সিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে লাল সিং চাড্ডা।


অন্যান্য সংবাদ