মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিয়ের দু মাসের মাথায় কি ঘোষনা দিলেন আলিয়া-রণবীর

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : June 27, 2022

অনুরাগীদের সারপ্রাইজ দিতে ভালবাসেন আলিয়া ভাট। হঠাৎ করে বিয়ে সেরে নিয়ে যেমন চমকে দিয়েছিলেন, তেমনি আরো একটি খবরে কার্যত আকাশ থেকে পড়েছে নেটনাগরিকরা। প্রথম সন্তান আগমনের সুখবর দিয়েছেন আলিয়া এবং রণবীর। একটি ইউএসজির ছবি দিয়ে অভিনেত্রী ঘোষনা করেছেন সুখবর।

সপ্তাহের প্রথম দিনেই কার্যত ধামাকা করেছেন আলিয়া। দুটি ছবি শেয়ার করেছেন তিনি। প্রথমটিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বেডে শুয়ে। ইউএসজি করা হচ্ছে তাঁর। পাশেই মনিটরে ফুটে উঠেছে ভ্রূণের ছবি। তাতে একটি হৃদয়ের ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন অভিনেত্রী। হাসিমুখে সেদিকে তাকিয়ে আলিয়া। পাশেই ক‍্যামেরার দিকে পেছন ফিরে বসে রণবীর।

দ্বিতীয় ছবিতে সিংহের এক পরিবার। ক‍্যাপশনে আলিয়া লিখেছেন, ‘আমাদের সন্তান… শীঘ্রই আসছে।’ প্রাথমিক বিস্ময় ভাব কাটিয়ে কমেন্ট বক্সে উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। কমেন্ট করেছেন শ্রেয়া ঘোষাল, করন জোহর, প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া, মালাইকা অরোরা, ফারহান আখতার, বিপাশা বাসু, নেহা ধুপিয়া, কৃতি সানন, সোনাক্ষী সিনহা, রিতেশ দেশমুখ এমনকি আলিয়ার আসন্ন ছবির সহ অভিনেত্রী গ‍্যাল গ‍্যাডটও।

সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই নাকি নিয়মিত চেকআপ করাচ্ছেন আলিয়া। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েই কি তড়িঘড়ি বিয়েটা সেরে ফেললেন রণবীর আলিয়া? প্রশ্নের উত্তর মেলেনি এখনো।

গত এপ্রিলে বিয়ে করেছেন রণবীর আলিয়া। ছবিগুলি শেয়ার করে আলিয়া লিখেছিলেন, ‘আজ বাড়িতে, পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে, যে ব‍্যালকনিতে আমরা আমাদের সম্পর্কের পাঁচ বছ‍র কাটিয়েছি, সেখানেই বিয়ে করলাম। অনেক স্মৃতি তৈরি করেছি, আরো নতুন স্মৃতি তৈরি করার জন‍্য অপেক্ষা করতে পারছি না আমরা।

ভালবাসা, হাসি, শান্তিদায়ক নীরবতা, একসঙ্গে ছবি দেখা, বোকাবোকা ঝগড়া, ওয়াইন আর চাইনিজ খাবারে ভরা সুন্দর মুহূর্ত। আমাদের জীবনের এই স্মরণীয় মুহূর্তে ভালবাসা দেওয়ার জন‍্য ধন‍্যবাদ। এতে মুহূর্তটা আরো স্পেশ‍্যাল হয়ে উঠেছে।’


অন্যান্য সংবাদ