মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাসিত শাবনূর

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : June 25, 2022

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে আজ। শনিবার দুপুর ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। ছিলেন শোবিজ তারকারাও।

এদিকে পদ্মা সেতুর উদ্বোধনীতে সুদূর অস্ট্রেলিয়া থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী শাবনূর।
দেশের এত বড় অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করে শাবনূর লেখেন, স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন।

শাবনূর আরও লেখেন, আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়াতে আমিও আজ সবার সঙ্গে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত।

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, গীতিকার কবির বকুলসহ অনেকে উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ