মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

জয়ার ওপর চরম চটেছেন নেটিজেনরা

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : June 25, 2022
জয়ার ওপর চরম চটেছেন নেটিজেনরা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন ‘বাংলাদেশে সবজি খুব একটা ভাল রান্না করতে পারে না, যেটা কলকাতার মানুষ পারে’। জয়ার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে নেটিজেনরা।

কলকাতায় জীবনানন্দ দাসের জীবনের গল্প নিয়ে শুক্রবার (২৪ জুন) নির্মিত চলচ্চিত্র ‘ঝরা পালক’ মুক্তি পেয়েছে। মুক্তি উপলক্ষে সম্প্রতি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি এসব কথা বলেন। সেই ভিডিও রীতিমতো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। আর এতেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

সেখানে বাংলাদেশে সবজি রান্নার বিষয়ে একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশে সবজি খুব একটা ভালো রান্না করতে পারে না। যেটা আবার কলকাতার মানুষ পারে। তাই কলকাতায় এলে সেগুলো আগে খাই। মাছ খাই। এটা বাংলাদেশেও আছে। তবে এখানকার প্রিপারেশনটা আমার ভালো লাগে, মজা লাগে।’

প্রসঙ্গত, ‘ঝরা পালক’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সায়ন্তন মুখার্জি। কবির স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া এবং নাম ভূমিকায় অভিনয় করেছেন ব্রাত্য বসু।


অন্যান্য সংবাদ