মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আবারও ২৫ বছর পর সিনেমা হলে আসছে ‘টাইটানিক’

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

রোজ এবং জ্যাকের প্রেমের গল্প ফের ফিরতে চলেছে বড়পর্দায়। জেমস ক্যামেরনের ফিল্ম ‘টাইটানিক’-এর রিমাস্টার সংস্করণ আগামী বছরের ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি পাবে।

রিমাস্টার সংস্করণের অর্থ হল, ফিল্ম শব্দ এবং ছবির গুণমান আগের তুলনায় অনেক ভাল ও উন্নত। যারা এই ছবিটি আগে প্রেক্ষাগৃহে দেখেননি, তাদের জন্য এই বার দুর্দান্ত অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে।

ফিল্মটির রিমাস্টার করা সংস্করণটি প্রেক্ষাগৃহে থ্রীডি ৪কে এইচডিআর এবং হাই-ফ্রেম-রেটে দেখানো হবে, যা ডিজনি ১০ ফেব্রুয়ারি, ২০২৩-এ বিশ্বব্যাপী মুক্তি দিতে চলেছে। প্যারামাউন্ট পিকচার্স-এর ডোমেস্টিক রাইটস আছে।

১৯৯৭ সালে পরিচালক জেমস ক্যামেরন টাইটানিক চলচ্চিত্রটি তৈরি করেন। টাইটানিক চলচ্চিত্রটির ঝুলিতে ১১টি অস্কার পুরস্কারের রেকর্ড রয়েছে। সেই সময় টাইটানিক বিশ্বের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হয়ে ওঠে।

২০০৯ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের আরেকটি ছবি ‘অ্যাভাটার’ টাইটানিকের রেকর্ড ভেঙে দেয়। তবে আজও এই ছবিটি বিশ্বের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় তিন নম্বরে রয়েছে।

টাইটানিক তৈরি করতে সে সময় প্রায় ১২৫০ কোটি টাকা খরচ হয়েছিল। ২০১২ সালে, টাইটানিক ছবিটি 3D ইফেক্টের সঙ্গে পুনরায় মুক্তি পায়।

ছবিটির সমাপ্তি বেদনাদায়ক! তাই টাইটানিকের গল্প সবসময়ই খবরে ছিল। ছবিটির সমাপ্তিতে যেখানে জ্যাক নিজের জীবন দিয়ে রোজকে বাঁচায় আর রোজও তার বাকি জীবন জ্যাকের স্মৃতিতেই কাটিয়ে দেয়। কিন্তু এই ছবিটি সত্য ঘটনার উপর নির্মিত হলেও ছবির এই অংশটি ছিল সম্পূর্ণ কাল্পনিক।

লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেট অভিনীত টাইটানিক চলচ্চিত্রটি এতবার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল যে এর রিলটি অত্যন্ত জীর্ণ হয়ে গিয়েছিল। তাই প্যারামাউন্ট পিকচার্সকে আবার রিল পাঠাতে হয়েছিল। ছবিটির আগে নাম ঠিক করা হয়েছিল ‘প্ল্যানেট আইস’।


অন্যান্য সংবাদ