মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

`চলো না মেঘের সীমানায়`

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

বাংলাদেশের নাট্য জগতের বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী ও মডেল সাবিলা নূর। দৈহিক সৌন্দর্য, ভালো অভিনয়, সাথে এক্সপ্রেশন, সংলাপ বলায় দৃঢ়তা সবকিছু দিয়ে ভক্তদের মন জিতে নিয়েছেন তিনি। কাজ করেছেন বেশি কিছু দর্শকপ্রিয় নাটকে। অভিনয়ের পাশাপাশি তিনি সরব থাকেন সামাজিক মাধ্যমেও। ভক্তদের জন্য শেয়ার করেন থাকেন নানান সময়ের ছবি।

বৃহস্পতিবার (২৩ জুন) নিজের অফিসিয়াল ফেসবুকে একটা ছবি পোস্ট করেন। ছবিতে সাধারণ পোশাকে সাবিলাকে অসাধারণ সুন্দর লাগছিল। আর পোস্টের ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন, ‘চলো না মেঘের সীমানায়।’ আর তার এমন রোমান্টিক লেখা দেখে ভক্তরা মনে করিয়ে দিচ্ছেন হাবিবের জাদু গানের কথা।

উল্লেখ্য, শৈশব থেকে নাচের প্রতি ঝোঁক ছিল সাবিলার। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্ম কুঁড়ি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন সাবিলা। তিনি তখন প্রথম শ্রেণির ছাত্রী।

সাবিলার শোবিজ যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। ২০১৪ সালে অভিষেক করেন নাটকে। ‘ইউটার্ন’ নাটকটিতে তিনি প্রথম অভিনয় করেন। একুশে টিভিতে প্রচারিত সে নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব ও মেহজাবিন চৌধুরী।


অন্যান্য সংবাদ