মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

কী করছেন `সাথী` ছবির নায়িকা প্রিয়াঙ্কা

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : June 23, 2022

‘হঠাৎ বৃষ্টি’ বা ‘সাথী’ সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদীর কথা মনে আছে নিশ্চয়। এমন অসাধারণ ও ব্যবসা সফল সিনেমার কথা ভুলে যাওয়া একটু কঠিন। এই দুই সিনেমায় অভিনয় করে এই অভিনেত্রী জয় করে নিয়েছিলেন কোটি ভক্তের মন। কিন্তু ২০১১ সালে শেষ বাংলা ছবি ‘হ্যালো মেমসাহেব’-এ অভিনয়ের পর তাকে দেখা যায়নি।

তবে কোথায় আছেন এই নায়িকা?
১৯৯৮ সালে ‘হঠাৎ বৃষ্টি’ ছবি দিয়ে ফেরদৌসের বিপরীতে বাংলা ছবিতে পা রেখেছিলেন এই নায়িকা। আর ছবিটি পরিচালনা করেছিলেন বাসু চট্টোপাধ্যায়। ২০০২ সালে মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তীর ছবি ‘সাথী’। বাংলা ছবি পেয়েছিল নতুন সুপারস্টার জিৎকে। পাশাপাশি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল জিৎ-প্রিয়াঙ্কা জুটি। সাথীর সাফল্যের পরই তাদের একসঙ্গে দেখা যায় সঙ্গী ছবিতে। শুধু জিত নয়, প্রসেনজিতের সঙ্গেও জুটিতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

২০০৩ সালে কন্নাড় সুপারস্টার উপেন্দ্র রাওকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে। তবে শুধু সংসারই নয়, সিনেমাতেও মনোনিবেশ করেছেন তিনি। কন্নাড় ছবিতে চুটিয়ে অভিনয় করছেন তিনি।

সম্প্রতি নিজের ৫০ তম ছবির ঘোষণা করেন প্রিয়াঙ্কা। ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে তাঁর স্বামী উপেন্দ্র রাও ও ছেলে আয়ুশ উপেন্দ্রকেও। এছাড়াও সম্প্রতি মিস নন্দিনী নামের একটি ছবিতেও দেখা যাবে তাকে।

প্রিয়াঙ্কার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন


অন্যান্য সংবাদ