শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পছন্দের পুরুষের কথা বলেই দিলেন সাই পল্লবী

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 21, 2022
পছন্দের পুরুষের কথা বলেই দিলেন সাই পল্লবী

সাই পল্লবী, নামটাই যেন বড্ড আকর্ষণীয়। ভারতের দক্ষিণী চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় মুখ সাই পল্লবী। প্রেমাম দিয়ে সিনেমা জগতে আসা সাই পল্লবীর প্রেমে হাবুডুব খাওয়া তরুণ-যুবকের অভাব নেই। তবে এবার তাদের জন্য সুখবর দিয়েছেন সাই পল্লবী। জানিয়েছেন নিজের স্বপ্ন পুরুষের গুণাগুনের কথা।

নাচ ও অভিনয়ে সমান দক্ষ সাই পল্লবী সম্প্রতি ধর্মীয় ইস্যু নিয়ে সোজা সাপ্টা মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েন। কিন্তু তাতে জল খুব বেশি ঘোলা হয়নি। এর আগেই সবাই অন্য কিছুর খোঁজ পেয়ে গেছে। কেননা কেমন ছেলে পছন্দ করেন সাই, তা নিজেই জানিয়েছেন।

এখনো অবিবাহিত সাই পল্লবী নিজের স্বপ্ন পুরুষের গুণাগুণ সম্পর্কে বলেন, আমি সেইসব ছেলেদের পছন্দ করি, যার হৃদয়টা খুবই কোমল ও সংবেদনশীল। হৃদয় থেকে যদি সে কিছু বলে আমি সেটা শুনতে পছন্দ করবো। যারা নিজেকে নিয়ে গর্ববোধ করে সেসব পুরুষদের আমার পছন্দ নয়। যারা মেয়েদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করে না এবং আত্মত্যাগী তাদেরকে আমার পছন্দ।

প্রেমাম দিয়ে সিনেমায় নাম লেখানো পল্লবীকে পেছনে ফিরে যেতে হয়নি। উপহার দিয়েছেন মারি, কালি, পাডি পাডি’র মতো জনপ্রিয় সব সিনেমা। সর্বশেষ মুক্তি পেয়েছে তার সিনেমা ‘বিরতা পারভাম’। বর্তমানে ব্যস্ত রয়েছেন ‌‘গার্গি’ সিনেমার শুটিং নিয়ে।


অন্যান্য সংবাদ