মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

প্রতি এপিসোডের জন্য কত টাকা পারিশ্রমিক নেন কাপিল!

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : June 14, 2022

ভারতীয় টেলিভিশন জগতের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় কৌতুক অভিনেতাদের একজন হলেন কাপিল শর্মা। কদিন আগেই বিদায় জানিয়েছেন টিভি শো-কে। কারণ দীর্ঘদিন ধরে চলমান সিরিজ ‘দ্য কাপিল শর্মা শো’ আর দেখা যাবে না সনি টিভিতে।

২০১৬ সালে প্রথম সম্প্রচার হওয়া এই কমেডি শো-টি ভারতীয়দের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ছোট শহর থেকে উঠে আসা কাপিল গেল ছয় বছরে কৌতুক অভিনয়, সাক্ষাৎকার ও উপস্থাপক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় গণমাধ্যম সিয়াসত ডেইলির প্রতিবেদন অনুযায়ী, দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে যোগ দেওয়ার পর থেকেই কপাল খুলে যায় কাপিল শর্মার। এরপর ২০১৩ সালে ‘কমেডি নাইটস উইথ কাপিল’ শুরু করার পর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে।

এভাবে সাফল্য আর সুনামের তুঙ্গে উঠে যাওয়ায় প্রতি পর্বে তার পারিশ্রমিক বেড়েছে বহুগুণ। এভাবেই কাপিল হয়ে ওঠেন ভারতের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত কৌতুক অভিনেতাদের একজন।

যাইহোক, চলুন দেখে নেয়া যাক ‘দ্য কাপিল শর্মা শো’-এর সিজন ৩ থেকে কাপিলের মোট আয়।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় সিজন পর্যন্ত প্রতি এপিসোডের জন্য ৩০ লাখ রুপি করে পারিশ্রমিক নিয়েছেন কাপিল। এরপর যখন তৃতীয় সিজন শুরু হয় তখন পারিশ্রমিক আরও বাড়িয়ে দেন কাপিল শর্মা। এপিসোড-প্রতি আরও ২০ লাখ রুপি বাড়িয়ে ৫০ লাখ রুপি পারিশ্রমিক নিতে শুরু করেন তিনি। এতে করে প্রতি সপ্তাহেই ১ কোটি রুপি করে আয় করতে শুরু করেন তিনি।

সে হিসেবে দেখতে গেলে সিজন-৩ এর মোট ৮০টি এপিসোডের জন্য ৪০ কোটি টাকা আয় করেছেন। কি অবাক হচ্ছেন? অনেক বেশি টাকা তাই না!

জানা গেছে, কাপিল তার দলবল তথা চন্দ প্রভাকর, কৃষ্ণ অভিষেক, কিকি শারদা এবং সুমনা চক্রবর্তীকে নিয়ে আগামী কয়েক মাসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় সফর করবেন। বলিউড লাইফের একটি প্রতিবেদন অনুসারে, এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন শো নিয়ে হাজির হবেন কাপিল শর্মা।


অন্যান্য সংবাদ