মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

লন্ডন থেকে শ্রাবন্তীর ভিডিও বার্তা

রিপোর্টারের নাম : / ৫০ জন দেখেছেন
আপডেট : June 10, 2022

বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কলকাতার নায়িকা শ্রাবন্তী অভিনীত ‘বিক্ষোভ’। এতে শ্রাবন্তীর সহশিল্পী হিসেবে রয়েছেন তরুণ নায়ক শান্ত খান।

শুক্রবার (১০ জুন) থেকে সারা দেশের মোট ৩৫ টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এই সিনেমায় একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। আর শান্ত খান রয়েছেন ছাত্রের ভূমিকায়। গাড়িচাপায় সহপাঠীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমে হয়ে ওঠেন প্রতিবাদী ছাত্রনেতা। নেতৃত্ব দেন আন্দোলনের; তাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে রাস্তায় নামেন শ্রাবন্তীও।

এদিকে গতকাল সন্ধ্যা ৭টায় কেরাণীগঞ্জের লায়ন সিনেমাসে অনুষ্ঠিত হয় ‘বিক্ষোভ’ সিনেমার প্রিমিয়ার শো। আয়োজনে সিনেমার পরিচালক-প্রযোজক, অভিনয়শিল্পীসহ শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। তবে লন্ডনে অন্য একটি সিনেমার শুটিং থাকায় আসতে পারেননি শ্রাবন্তী। তবে এক ভিডিও বার্তায় প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন এই সুন্দরী।

ভিডিও বার্তায় শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ‘লন্ডন থেকে আমি আমার বাংলাদেশের ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলছি। অনেকদিন পর বাংলাদেশে আমার সিনেমা মুক্তি পাচ্ছে; এজন্য আনন্দিত। ইচ্ছে ছিল সিনেমাটির মুক্তির সময় বাংলাদেশে থাকব। কিন্তু অন্য সিনেমার শুটিংয়ের জন্য লন্ডনে অবস্থান করায় তা হলো না। সিনেমাটি সবার ভালো লাগবে। কারণ, সিনেমার গল্প সড়ক দুর্ঘটনা নিয়ে। এতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বার্তা। আশা করি, সবাই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন।’

তিনি আরও বলেন, ‘শিগগিরই বাংলাদেশে আসছি নতুন আরেকটি সিনেমার জন্য। করোনা মহামারির ধকল কাটিয়ে বাংলাদেশে আবারও সিনেমার শুটিং শুরু হয়েছে। এটা আমাদের শিল্পীদের জন্য খুবই আনন্দের সংবাদ। বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্যও খুব ভালো খবর। সবশেষে বলতে চাই- সবাই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখে আমাদের আরও ভালোবাসা দেবেন।’

শান্ত ও শ্রাবন্তী ছাড়াও ‘বিক্ষোভ’ সিনেমায় আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ অনেকে।


অন্যান্য সংবাদ