মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সংগীতশিল্পী হায়দার হোসেন হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : June 8, 2022

সংগীতশিল্পী হায়দার হোসেন হাসপাতালে ভর্তি আছেন। ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গায়কের স্ত্রী নুসরাত জাহান।

জানা যায়, ৫৮ বছর বয়সী এ গায়ক কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন।

গায়কের স্ত্রী নুসরাত জানান, মঙ্গরবার সকালের দিকে অসুস্থতাবোধ করলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

‘আমি ফাইসা গেছি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের এ শিল্পী একাধারে গীতিকার, সুরকার, গিটারবাদক ও কী-বোর্ড বাদক। গত কয়েক বছর ধরে গানে অনিয়মিত রয়েছেন রছেন তিনি।

বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন হায়দার হোসেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সাথে সম্পৃক্ত। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খান এর সঙ্গে কাজ করতেন।


অন্যান্য সংবাদ