শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গুগলকে ৫ লাখ ডলার জরিমানা

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : June 7, 2022

অস্ট্রেলিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রীর মানহানির ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ ১৫ হাজার মার্কিন ডলার বা সাড়ে চার কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দিতে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

ওই আইনপ্রণেতাকে নিয়ে একজন ইউটিউবারের ‘মানহানিকর, বর্ণবাদী ও নিন্দনীয়’ ভিডিওগুলো সরাতে অস্বীকৃতি জানানোয় সোমবার প্রতিষ্ঠানটিকে এই আদেশ দেওয়া হয়।

সাবেক আইনপ্রণেতাকে আক্রমণ করে ইউটিউবে প্রচারিত দুটি ভিডিও থেকে গুগলের হাজারো ডলার আয়ের প্রমাণ পেয়েছে আদালত। ২০২০ সালে পোস্ট করা দুটি ভিডিও দেখা হয়েছে প্রায় আট লাখবার। ভিডিওগুলোতে বারিলারোর ইতালিয়ান নাম নিয়েও বাজে মন্তব্য করা হয়েছে।

রায়ে আদালতে বলেছে, ওই ভিডিও দুটির কারণে সময়ের আগেই জনসেবামূলক পেশা থেকে সরে যান বারিলারো।

বিচারক স্টিভ রেয়ারস বলেন, ভিডিও দুটি করেন রাজনৈতিক ভাষ্যকার জর্ডান শানকস। ইউটিউবে তার ছয় লাখ ২৫ হাজার সাবস্ক্রাইবার এবং ফেসবুকে তিন লাখ ৪৬ হাজার ফলোয়ার রয়েছে। কোনো প্রমাণ ছাড়াই তিনি বারিলারোকে দুর্নীতিবাজ হিসেবে অভিহিত করেন। তাকে বর্ণবাদী নামে ডাকেন, যা বিদ্বেষমূলক বক্তব্যের চেয়ে কম নয়। গুগল ও জর্ডান শানকসের প্রচারণার কারণে বারিলারো মানসিকভাবে ভেঙে পড়েন। এর জেরে মেয়াদ শেষের আগেই সরকারি দায়িত্ব ছাড়তে বাধ্য হন তিনি।


অন্যান্য সংবাদ