মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

শুটিয়ে ফিরলেন কাজল আগারওয়াল

বিনোদন ডেস্ক / ১২৯ জন দেখেছেন
আপডেট : July 5, 2021

গত বছর বিয়ের পিঁড়িতে বসেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল। দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিছলুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

এরই মধ্যে সেরেছেন মধুচন্দ্রিমাও।
এবার ফিরলেন শুটিংয়ে। তবে দক্ষিণ ভারতে নয়, উড়ে গেলেন পশ্চিমবঙ্গের কলকাতায়। সেখানে সোমবার (০৫ জুলাই) থেকে তথাগত সিংহ পরিচালিত হিন্দি সিনেমা ‘উমা’র শুটিংয়ে অংশ নিয়েছেন কাজল।

সিনেমাটি নিয়ে ‘সিংঘম’খ্যাত অভিনেত্রী বলেন, ‘এটাকে একদম মেরি পপিন্স-এর মতো সিনেমা বলা যায়, যেখানে কল্পনার সঙ্গে বাস্তবের দেখা হবে। আমি নাম ভূমিকায় অভিনয় করছি। উমা হলো এমন একটা চরিত্র যা মানুষকে নিজেদের সমস্যার সঙ্গে লড়তে অনুপ্রেরণা দেবে, অন্ধকারের মধ্যে সূর্যের কিরণ এই চরিত্র। ’

এতে আরও অভিনয় করছেন মেঘনা মালিক, হর্ষ ছায়া, টিনু আনন্দরা এবং টলিউডের আয়ুষী তালুকদারসহ অনেকে।

২০০৪ সালে বলিউডে যাত্রা শুরু হয় কাজলের। ‘সিংঘম’ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তামিল ও তেলেগুর পাশাপাশি হিন্দি সিনেমাতেও বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি।

চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন কাজল। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি।


অন্যান্য সংবাদ