শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কেকের রেকর্ড করা শেষ গান

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 7, 2022
কেকের রেকর্ড করা শেষ গান

মুক্তি পেল কেকের রেকর্ড করা শেষ গান। সৃজিত মুখোপাধ্যায়ের শেরদিল ছবির হাত ধরে আরও একবার কেকের মেলোডিতে ভাসার সুযোগ পেলেন শ্রোতারা।

গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। কে জানত, সেটিই তার জীবনের শেষ রেকর্ড করা গান হবে! আর কেকের চলে যাওয়ার পরও নতুন করে তার গলা শুনে আরও একবার আবেগে ভাসছেন ভক্তরা।

গত মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন কেকে। তারপর হোটেলে ফিরেই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কেকের অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো দেশ।

সেই ঘটনার প্রায় এক সপ্তাহ কেটে গেছে। তাও কেকে চলে গেছেন, যেন মেনে নিতেই পারছেন না সঙ্গীতপ্রেমীরা। সেই কেকের স্মৃতিই নতুন করে উসকে দিল ‘শেরদিল’ ছবির নতুন গান। ইউটিউবে মুক্তি পাওয়া এই গানে কেকের গলায় ধরা দিল মাটি-পৃথিবীর গন্ধ।


অন্যান্য সংবাদ