শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কেকে`র পর এবার না ফেরার দেশে পণ্ডিত ভজন সোপোরি

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : June 2, 2022
কেকে`র পর এবার না ফেরার দেশে পণ্ডিত ভজন সোপোরি

ভারতীয় সংগীত জগতে শোকের ছায়া যেন কাটছেই না। কেকে’র মৃত্যু শোক কাটিয়ে উঠার আগেই আবারও নক্ষত্র পতন। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন সন্তুরবাদক পণ্ডিত ভজন সোপোরি।

বৃহস্পতিবার (০২ জুন) গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পণ্ডিত ভজন সোপোরি। মৃত্যুকালে এই ধ্রুপদী শিল্পীর বয়স হয়েছিল ৭৪ বছর।

সংবাদ সংস্থা পিটিআইকে খবরটি নিশ্চিত করেছে সন্তুরবাদকের পরিবার। জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত এই শিল্পী। কাশ্মীরের শিল্পী ভারতীয় ধ্রুপদী সংগীতের সুফিয়ানা ঘরানায় তালিম নিয়েছেন।

১৯৪৮ সালে জন্ম গ্রহণ করেন পণ্ডিত ভজন সোপোরি। মাত্র পাঁচ বছর বয়সে প্রথমবার মঞ্চে পারফর্ম করেছিলেন। দীর্ঘ সাত দশকের ক্যারিয়ারে মিশর, ইংল্যান্ড, জার্মানি থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানান প্রান্তে ভারতীয় ধ্রুপদী সংগীতকে পৌঁছে দিয়েছেন তিনি।

১৯৯২ সালে সংগীত নাটক একাদেমি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন এই সন্তুরবাদক। ২০০৪ সালে ভারত সরকার পণ্ডিত ভজন সোপোরিকে ভারতীয় ধ্রুপদী সংগীতের অবদানের জন্য পদ্মশ্রী সম্মান দেন।


অন্যান্য সংবাদ