শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জাপানি নারীর আদালত অবমাননার আবেদন খারিজ

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : June 2, 2022
জাপানি মায়ের দুই মেয়ে ও বাবা

প্রাক্তন স্বামী ইমরান শরিফের বিরুদ্ধে আনা জাপানি নারী এরিকোর আদালত অবমাননার আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। সেই সঙ্গে অবকাশ যাপনের জন্য দুই শিশু জেসমিন ও লাইলা সঙ্গে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে করা আবেদনও খারিজ করেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপলি বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আপিল বিভাগ বলেছে, এসব বিষয়ে পারিবারিক আদালত সিদ্ধান্ত নেবে।

এর আগে গত ১৩ ফ্রেব্রুয়ারি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই মেয়ে জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর সঙ্গেই থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে পারিবারিক আদালতে করা মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। এই সময়ে নাকানো এরিকো শিশুদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না। বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন বলে রায়ে বলা হয়।

গত বছরের ৫ ডিসেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো।


অন্যান্য সংবাদ