মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর পলাতক হাসিনা কখনো ফিরবে না: আমান উল্লাহ আমান ‘বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার’ মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদনের নিয়ম ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী মেসি-রোনালদোবিহীন আন্তর্জাতিক বিরতি, কবে কার খেলা আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো জাকার বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ইউনাইটেডের কোচের দৌড়ে সাবেক আর্জেন্টাইন

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 10, 2026
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি।

পাসপোর্ট ইস্যু প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, পাসপোর্ট দেওয়া না দেওয়া সম্পর্কিত আমাদের আইনের বিধানটা কী? ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩’ অনুযায়ী কাউকে পাসপোর্ট ইস্যু করা হয়। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর আর্টিকেল ৬ এবং আর্টিকেল ৭ অত্যন্ত প্রাসঙ্গিক।

আর্টিকেল ৬ এ বলেছে, কোনো আসামি যদি দণ্ডিত হন এবং যখন তিনি পাসপোস্ট চাচ্ছেন তার থেকে ৫ বছরের মধ্যে তিনি দণ্ডপ্রাপ্ত হন, এবং সেই দণ্ডের পরিমাণ যদি সর্বনিম্ন ২ বৎসর পর্যন্ত হয় তাহলে পাসপোর্ট অথরিটি তার বরাবরে কোনো পাসপোর্ট ইস্যু করবে না। একইভাবে আর্টিকেল ৭ এ বলেছে, কোনো দণ্ডিত ব্যক্তি যদি কোনো মরাল টার্পিচিউড (নৈতিক স্থলন) এর কারণে কোনো দণ্ডিত ব্যক্তি তার পাসপোর্ট জব্দ করা যেতে পারে, অথবা এটা রিভোক (বাতিল) করা যেতে পারে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধ হচ্ছে, এটাকে মরাল টার্পিচিউড বলা হয়। এবং নৈতিক স্থলনজনিত অপরাধ এটি। যার ফলে সঙ্গত কারণে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছেন এবং পাসপোর্ট আইনের ৬ এর এ, বি, সি, ই- এই ধারাগুলি যদি কম্বাইন্ডলি দেখেন, সেখানে দেখবেন, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত, পাসপোর্ট অথরিটির আর কোনো এখতিয়ার নাই কোনো দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট ইস্যু করার।


অন্যান্য সংবাদ