মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর পলাতক হাসিনা কখনো ফিরবে না: আমান উল্লাহ আমান ‘বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার’ মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদনের নিয়ম ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী মেসি-রোনালদোবিহীন আন্তর্জাতিক বিরতি, কবে কার খেলা আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো জাকার বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ইউনাইটেডের কোচের দৌড়ে সাবেক আর্জেন্টাইন

আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম : / ১ জন দেখেছেন
আপডেট : November 10, 2026
আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, এ বিষয়টি গণমাধ্যমকে মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। তাদের রাজনীতিই ধ্বংসাত্মক। এ কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, শুধু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমই নয়, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে দলটির সব ধরনের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। গেজেটে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ।

ইয়াসের খান চৌধুরী বলেন, তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।

আওয়ামী লীগের অগ্নিসংযোগের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাদের আগুন-সন্ত্রাস নতুন কিছু নয়। তার দাবি, দলটির জন্মলগ্ন থেকেই তারা অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, বিচ্ছিন্ন কয়েকটি স্থানে গিয়ে তাদের এ ধরনের কর্মকাণ্ড চালানো অস্বাভাবিক নয়। এমন কাজ তাদের পক্ষেই সম্ভব।


অন্যান্য সংবাদ