মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর পলাতক হাসিনা কখনো ফিরবে না: আমান উল্লাহ আমান ‘বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার’ মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদনের নিয়ম ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী মেসি-রোনালদোবিহীন আন্তর্জাতিক বিরতি, কবে কার খেলা আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো জাকার বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ইউনাইটেডের কোচের দৌড়ে সাবেক আর্জেন্টাইন

বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ইউনাইটেডের কোচের দৌড়ে সাবেক আর্জেন্টাইন

স্পোর্টস ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 10, 2026
বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ইউনাইটেডের কোচের দৌড়ে সাবেক আর্জেন্টাইন

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হতে যাচ্ছেন মাইকেল ক্যারিক। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ক্রীড়া সংবাদমাধ্যম টকস্পোর্ট। প্রতিবেদন অনুযায়ী, চলতি ফিফা উইন্ডোতে তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্লাবটির কর্তৃপক্ষ।

টকস্পোর্টের প্রতিবেদেনে বলা হয়েছে, মঙ্গলবার মোনাকোয় মোনাকোয় ইউনাইটেডের সহ-মালিক স্যার জিম র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠকে বসবেন ক্লাবের প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্স। সেখানেই কোচ পরিবর্তনের সুপারিশ করতে পারেন তারা।

চলতি মৌসুমের শুরু থেকেই প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে নড়বড়ে অবস্থানে ইউনাইটেড। রোববার অ্যাস্টন ভিলার সঙ্গে ৪-৪ গোলে ড্র করে বর্তমানে লিগে ১৮তম স্থানে তারা। গত ৪০ বছরের মধ্যে লিগে সবচেয়ে বাজে শুরু তাদের। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে জয় তিনটি।

ক্যারিকের অধীনে শেষ তিন ম্যাচে একটি জয়, একটি ড্র ও একটি ম্যাচ হেরেছে ইউনাইটেড। তবে এই সময়েও দলের রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট হয়েছে। দুই গোলে পিছিয়ে পড়ার পর তিনবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা দেখালেও ধারাবাহিকতা খুঁজে পায়নি দলটি। বোর্নমাউথের কাছে হারের পরই ক্যারিককে সরানোর কথা ভেবেছিল বোর্ড। কিন্তু তখন তাকে ও খেলোয়াড়দের ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগ দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি স্পোর্ট।

গত মৌসুমে দায়িত্ব নিয়ে ১৭ ম্যাচের ১২টিতে জিতেছিলেন ক্যারিক। তার অধীনে দুই বছর পর চ্যাম্পিয়নস লিগে ফেরে ইউনাইটেড। এরপর তাকে দুই বছরের চুক্তি দেয় ক্লাব। তবে তার চুক্তিতে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায়ের শর্ত রয়েছে।

বিকল্প হিসেবে কয়েকজন কোচের সঙ্গে যোগাযোগের খবরও এসেছে। বিবিসি জানিয়েছে, অক্টোবরেই সাবেক নিউক্যাসল কোচ এডি হাউ ও জার্মানির সাবেক কোচ জুলিয়ান নাগলসম্যানের সঙ্গে যোগাযোগ করেছিল ইউনাইটেড। চেলসির সাবেক কোচ আন্তোনিও কন্তেও এই দায়িত্ব নিতে আগ্রহী বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।

তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ মরিসিও পচেত্তিনোর নাম। টকস্পোর্টের খবর অনুযায়ী, ইউনাইটেডের দায়িত্ব নিতে আগ্রহী তিনি। গত আগস্টে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ালেও চুক্তিতে বড় ক্লাবের দায়িত্ব নেওয়ার সুযোগ রেখে কিছু শর্ত রয়েছে। আগামী ১৪ ও ১৮ নভেম্বর হাইতির বিপক্ষে কনকাকাফ নেশনস লিগের প্লে-অফ খেলবে যুক্তরাষ্ট্র।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত টটেনহামের কোচ ছিলেন পচেত্তিনো। এরপর পিএসজি ও চেলসির দায়িত্ব পালন করেন তিনি। ফরাসি ক্লাবটির দায়িত্ব নেওয়ার আগে পাঁচ বছর টটেনহামের কোচ হিসেবে কাজ করেছেন পচেত্তিনো। সেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯৩ ম্যাচে ১৬০ জয় পেয়েছিলেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে নিয়োগ পান আর্জেন্টাইন এই কোচ।

পচেত্তিনোর পাশাপাশি আলোচনায় আছেন এডি হাউ। নিউক্যাসল ইউনাইটেডের সাবেক এই কোচ গত গ্রীষ্মে ক্লাব ছাড়ার পর থেকে কোনো দলের দায়িত্বে নেই। ক্যারিকের বাজে শুরুর পর থেকেই ইউনাইটেডের কোচ হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় এসেছে।

এ ছাড়া জার্মানির সাবেক কোচ জুলিয়ান নাগলসম্যানও বিবেচনায় আছেন। সব মিলিয়ে ক্যারিককে সরানোর সিদ্ধান্ত হলে পরবর্তী কোচ বেছে নিতে একাধিক বিকল্প হাতে রাখছে ইউনাইটেড।


অন্যান্য সংবাদ