সোনালী ব্যাংক পিএলসি তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫ সালের জন্য শিক্ষা বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে। দেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে রোববার (৮ নভেম্বর ২০২৬) থেকে। আগ্রহীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ১৫ হাজার টাকা দেয়া হবে। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এ ছাড়া শিক্ষা বৃত্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে সোনালী ব্যাংকের সিএসআর–সংক্রান্ত ওয়েবসাইটে।
আবেদনের যোগ্যতা : –
২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী।
২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এইচএসসি/সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ–৫, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ৪ দশমিক ৫, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪ দশমিক ৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ প্রাপ্ত হতে হবে।
স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ–৫, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ৪ দশমিক ৫, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪ দশমিক ৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ প্রাপ্ত হতে হবে।
শুধু দরিদ্র শিক্ষার্থী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী/এতিম/ প্রতিবন্ধী শিক্ষার্থী/অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, যাদের পিতা- মাতা/অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০/- টাকার (মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত) বেশি নয় আবেদন করতে পারবেন। স্বচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বরের মধ্যে সোনালী ব্যাংকের ওয়েবসাইট এ অনলাইনে অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে ক্লিককরে বিস্তারিত দেখে আবেদন করা যাবে।