মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর পলাতক হাসিনা কখনো ফিরবে না: আমান উল্লাহ আমান ‘বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার’ মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদনের নিয়ম ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী মেসি-রোনালদোবিহীন আন্তর্জাতিক বিরতি, কবে কার খেলা আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো জাকার বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ইউনাইটেডের কোচের দৌড়ে সাবেক আর্জেন্টাইন

রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা

অনলাইন ডেস্ক / ২০ জন দেখেছেন
আপডেট : November 9, 2026
রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা

কার্তিক মাসের শেষের দিকে এসে রাজধানীতে আজ হঠাৎ বৃষ্টি নেমেছে। সকাল থেকে আলো-ছায়ার খেলার পর দুপুরের পর থেকেই আকাশে মেঘের ঘনঘটা দেখা দেয়। এরপর বিকেল আর সন্ধ্যায় দমকা হাওয়া ও বজ্রপাতের সঙ্গে নামে শীতের আগমনী বৃষ্টি।

রাজধানীর উত্তরা, মিরপুর, বিমানবন্দর, ফার্মগেট, ধানমন্ডি ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টিতে শীতের আগমন টের পাওয়া যাচ্ছে। শুধু ঢাকা নয়, পার্শ্ববর্তী গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ ছাড়াও চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের কিছু অঞ্চলেও বৃষ্টির খবর পাওয়া গেছে।

রাজধানীতে অফিস শেষে বাসায় ফেরার পথে হঠাৎ বৃষ্টিতে আটকা পড়া আব্দুর রউফ নামে একজন উচ্ছ্বাস প্রকাশ করে বাসস-কে বলেন, ‘কয়েক দিন ধরে গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। নভেম্বরের এই সময়ে বৃষ্টি হবে এরকম একদম ভাবিনি। হঠাৎ বৃষ্টির এই ঠান্ডা হাওয়া মনটাকে একেবারে জুড়িয়ে দিয়েছে।’

আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এবং শীতের আগমনী বার্তায় উচ্ছ্বাস দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমে গিয়ে রাতে শীতের আমেজ আরও তীব্র হতে পারে।


অন্যান্য সংবাদ