মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর পলাতক হাসিনা কখনো ফিরবে না: আমান উল্লাহ আমান ‘বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার’ মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদনের নিয়ম ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী মেসি-রোনালদোবিহীন আন্তর্জাতিক বিরতি, কবে কার খেলা আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো জাকার বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ইউনাইটেডের কোচের দৌড়ে সাবেক আর্জেন্টাইন

এল নিনো ও জলবায়ু পরিবর্তনে বাড়ছে তাপমাত্রা, উদ্বেগে বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 10, 2026
এল নিনো ও জলবায়ু পরিবর্তনে বাড়ছে তাপমাত্রা, উদ্বেগে বিজ্ঞানীরা

কপ সম্মেলনের প্রথম দিনই চলতি বছরের তাপমাত্রা নিয়ে আশঙ্কাজনক প্রতিবেদন দিল বিশ্ব আবহাওয়া সংস্থা। এল নিনো ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ধারাবাহিক থাকায় চলতি বছর ইতিহাসের চারটি শীর্ষ উষ্ণতম বছরের তালিকায় স্থান করে নিচ্ছে বলে জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির আগাম পূর্বাভাস, ২০২৭ সালেও অব্যাহত থাকবে তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদ। আর জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস ও মিথেন গ্যাসের নিঃসরণ কমানোর মতো যে এজেন্ডাগুলো নিয়ে শুরু হয়েছে এবারের কপ সম্মেলন তা উন্নত রাষ্ট্রগুলোর ঐক্যমতের অভাবে ভেস্তে যায় কিনা তা নিয়ে সন্দিহান জলবায়ুবিদরা।

এল নিনোর প্রভাবে ২০২৬ সাল হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছরগুলোর একটি তা আগে থেকেই অনুমান করেছিল আবহাওয়াবিদরা। সত্যিও হলো তাই, একেবারে বিশ্ব জলবায়ু সম্মেলন- কপ থার্টি ওয়ান শুরুর দিনই জাতিসংঘের আবহাওয়া সংস্থা ডব্লিউএমও জানালো, চলতি বছর ইতিহাসের চারটি শীর্ষ উষ্ণতম বছরের তালিকায় স্থান করে নিচ্ছে।

৯টি বৈশ্বিক ডেটাসেটের ওপর ভিত্তি করে সোমবার জেনেভায় ‘স্টেট অফ দ্যা ক্লাইমেট’ নামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে চলতি বছরে আবহাওয়ার অস্বাভাবিক প্যাটার্নের জন্য এল নিনো ও এক দশকেরও বেশি সময় ধরে চলা উষ্ণায়নের ধারাকে দায়ী করা হয়েছে ।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, ‘তাপপ্রবাহ, ক্রান্তীয় ঝড় ও বৃষ্টিপাত আমাদের ধারণার চেয়েও তীব্রতর হচ্ছে। চলতি বছরেই লাখ লাখ মানুষ অসহনীয় তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে; শুধু ইউরোপেই হিটোয়েভে কয়েক হাজার অতিরিক্ত মানুষের মৃত্যু হয়।’

ডব্লিউএমও’র আবহাওয়াবিদ জন কেনেডি বলেন, ‘গ্রিনহাউস গ্যাসের কারণে আটকে থাকা তাপ সমুদ্র ও বায়ুমণ্ডলে প্রতিফলিত হচ্ছে, ফলে বরফ গলছে, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আর এল নিনো সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাবে ঠিকই কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব অব্যাহত থাকবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম নয় মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পবিপ্লব পূর্ব সময় অর্থাৎ ১৮৫০ সালের চেয়ে ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আরও শঙ্কার খবর, এল নিনোর প্রভাবে তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদ অব্যাহত থাকবে আগামী বছরেও।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, ‘সাধারণত এল নিনো উৎপত্তির পরের বছর এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়। এ কারণেই ২০২৪ সাল ছিল সবচেয়ে উষ্ণতম বছর। আর ২০২৭ সালেও আমরা আরেকটি উষ্ণতম বছরের সাক্ষী হতে যাচ্ছি।’

চলতি বছরে ইউরোপে হিটওয়েভে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কেবল জার্মানিতেই প্রাণ হারিয়েছেন ১৬ হাজারেরও বেশি।

জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বন উজাড়করণ, কার্বন ডাই-অক্সাইড ও মিথেন গ্যাসের নিঃসরণের কারণে বিশ্বের গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একারণে চলতি জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো, মিথেন গ্যাসের নিঃসরণ কমানোর মতো এজেন্ডাগুলো অন্তর্ভুক্ত আছে। কিন্তু প্রতিবছরই কাগজে কলমে অনেক উদ্যোগ নেয়া হলেও নিলেও সদস্য রাষ্ট্রগুলোর ঐক্যমতের অভাব ও উন্নত রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি ভঙ্গের হিড়িকে থমকে যায় অগ্রগতি।


অন্যান্য সংবাদ