মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলায় জিতে দেড় কোটি ডলার পাচ্ছেন জনি ডেপ

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান হলো। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলা জিতেছেন মার্কিন অভিনেতা জনি ডেপ। মানহানির মামলায় নিজের পক্ষেই বেশি রায় পেয়েছেন ডেপ। গতকাল ভার্জিনিয়ার একটি আদালত এই রায় দেন।
বিচারকরা জানিয়েছেন, নির্যাতনের যে অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন তা মিথ্যা এবং অবমাননাকর। অ্যাম্বারকে ১ কোটি ৫০ লাখ ডলার, বাংলাদেশি প্রায় ১৩৩ কোটি টাকার (১ ডলার সমান ৮৮ ধরে) ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি জনির বিরুদ্ধে অভিযোগ আনার পিছনে অ্যাম্বারের অসৎ উদ্দেশ্য ছিল বলেও আদালত জানিয়েছে।

২০১৮ সালে জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন তার সাবেক স্ত্রী। এররেই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। অভিনেতা মিথ্যা বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। এই জোড়া মামলার শুনানিতে বিস্তর কাদা ছোঁড়াছুঁড়ি দেখছে আদালত। উত্তাল ছিল দু’পক্ষের অনুরাগী মহলও।

তবে জনির আইনজীবী অ্যাডাম ওয়াল্ডম্যান এক বিবৃতিতে জানিয়েছিলেন, তার মক্কেলের বিরুদ্ধে অ্যাম্বারের আনা নির্যাতনের অভিযোগ ‘ধাপ্পাবাজি’ ছাড়া আর কিছু নয়। এই বিবৃতিকেও অবমাননা বলে উল্লেখ করে জনির আইনজীবীকেও প্রায় সাড়ে ২০ লাখ ডলার অর্থাৎ ১৭ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


অন্যান্য সংবাদ