শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রকাশ হল বাংলায় ওটিটি প্লাটফর্ম ‘ডিজিপ্লেক্স’

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : May 28, 2022
Digiplex

বাংলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়ে গেল নতুন ওটিটি প্লাটফর্ম ডিজিপ্লেক্সের। নিজেদের ট্যাগলাইন ‘নো চিন্তা জাস্ট প্লে’র কথা মাথায় রেখেই বাংলাতে নতুন কন্টেন্টের জোয়ার নিয়ে আসছে ডিজিপ্লেক্স। একই সঙ্গে অসংখ্য ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। আসছে অভিষেক রায় পরিচালিত চক্র, ক্রাইম সিন্স, পেঁচা, সাইন অফ ফাইভ সহ আরও নতুন অনেক ওয়েব সিরিজ।

তাদের এই ওটিটি লঞ্চ অনুষ্ঠানে ওয়েব সিরিজের কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন টালিগঞ্জের নামি-দামি তারকারা। একদিকে যেমন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য জাদুকর পি সি সরকার এবং তার পরিবারের সদস্যরা (জয়শ্রী সরকার ও অভিনেত্রী মৌবনি সরকার) অন্যদিকে তেমনই উপস্থিত ছিলেন অভিনেতা ঈশান মজুমদার, অংশু বাচ, রেমো, পার্থসারথি, গোপাল তালুকদার, ঋদ্ধিশ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা।

নতুন এই ওটিটি প্লাটফর্ম ‘ডিজিপ্লেক্সের’ সহ নির্মাতা দিব্যেন্দু রায় চৌধুরী আশাবাদী এই উদ্যোগটি নিয়ে। তিনি জানিয়েছেন, নতুন এই ওটিটি প্লাটফর্ম বাংলা ওয়েব দুনিয়ায় নতুন কন্টেন্টের জোয়ার নিয়ে আসতে চলেছে, সে বিষয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখেনা। ডিজিপ্লেক্স বাঙালির আবেগ, অনুপ্রেরণা, বাঙালিকে নতুন ভাবে বাংলা ওয়েব কন্টেন্টের প্রতি আগ্রহী করে তুলতে চেয়েছে। ডিজিপ্লেক্সে মানুষ বিভিন্ন ইন্টারেস্টিং সব ওয়েব কন্টেন্ট পেতে চলেছেন।

অন্যান্য ওটিটি প্লাটফর্ম গুলি থেকে আমাদের প্লাটফর্মটি একটু আলাদা, কারন আমরা প্লে-পার- ভিউয়ের অপশনটি খোলা রেখেছি। যাতে করে মানুষ তার পছন্দসই কন্টেন্ট দেখতে স্বচ্ছন্দবোধ করেন। পরবর্তী সময়ে ডিজিপ্লেক্স নিয়ে আরও অনেক পরিকল্পনা আমাদের রয়েছে। ওয়েব সিরিজের পাশাপাশি একাধিক ডিজিপ্লেক্স অরিজিলান ফিল্ম নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। আমদের কন্টেন্ট নিয়ে আমরা ভীষণ আশাবাদী। আশা করি আমাদের এই প্রচেষ্টা মানুষের ভালো লাগবে এবং আমার মানুষকে তার পছন্দসই কন্টেন্টের মধ্যে দিয়ে আরও বেশি বিনোদনের যোগান দিতে পারবো।


অন্যান্য সংবাদ