মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিদিশার মৃত্যু রহস্যে প্রেমিককে তলব করল পুলিশ

রিপোর্টারের নাম : / ৫৫ জন দেখেছেন
আপডেট : May 27, 2022

কলকাতার মডেল বিদিশা দে মজুমদারের রহস্যজনক মৃত্যু নিয়ে জল্পনা কমছেই না। এবার তার প্রেমিক অনুভব বেরাকে তলব করল পুলিশ।

শুক্রবার (২৭ মে) অনুভবকে নাগেরবাজার থানায় তলব করা হয়েছে। এর আগে সংবাদমাধ্যমকে অনুভব বলেছিলেন, মৃত্যুর তদন্তের ব্যাপারে পুলিশকে সব সহযোগিতা করবেন তিনি। এর আগে এই ঘটনায় বিদিশার চার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অনুভব ছিলেন মডেল বিদিশার শরীরচর্চার প্রশিক্ষক। মৃত্যুর পর তার নিকটজনদের দাবি, বিদিশার সঙ্গে অনুভবের প্রেমের সম্পর্ক ছিল। এজন্য বাড়ি ছেড়েছিল সে। যদিও অনুভব তা অস্বীকার করেন।

তিনি বলেছেন, তাদের সম্পর্ক ছিল শুধুমাত্র বন্ধুত্বের। এদিকে তার দাবি কতটা সত্যতা তা যাচাই করতে চাইছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রের খবর, বিদিশার মোবাইল ফোনের কল লিস্টে বেশ কয়েকটি অচেনা নম্বর পাওয়া গেছে। তার চার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারাও বেশ কিছু তথ্য দিয়েছে। এবার অনুভবকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। আজ তার কল লিস্ট দেখা হবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা


অন্যান্য সংবাদ