শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নারী বিপ্লবী প্রীতিলতা হয়ে আসছেন তিশা

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : May 25, 2022
নারী বিপ্লবী প্রীতিলতা হয়ে আসছেন তিশা

শিশুশিল্পী হিসিবে নতুন কুঁড়িতে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বর্তমানে অভিনয় জগতের জনপ্রিয় মুখ তিনি। ভিন্ন ধরনের যে কোনও চরিত্র এর আগে তিনি তুলে ধরেছন বেশ সাবলীলভাবে। সেই ধারাবাহিকতায় এবার উপমহাদেশের প্রথম নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে দেখা মিলবে তার।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। সেখানেই নামভূমিকায় অভিনয় করেছেন তিশা।

অভিনয় প্রসঙ্গে গণমাধ্যমে তিশা বলেন, ‘‘কিছু কিছু চরিত্র থাকে, যেগুলো অভিনয়শিল্পীর জন্য ভীষণ আগ্রহের। এমন চরিত্রের প্রস্তাব পেলে যে কেউ চোখ বন্ধ করে হ্যাঁ বলে দেবেন। প্রীতিলতা তেমনি একটি চরিত্র। ’’

তিশার পাশাপাশি বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে রয়েছেন মনোজ প্রামাণিক। সরকারি অনুদানের চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।

এরইমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

প্রদীপ ঘোষ বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে সিনেমাটির উদ্বোধন করাতে চাই। তিনি তারিখ দিলে সেপ্টেম্বরের ২৪ তারিখ সিনেমাটি মুক্তি দেবো। কারণ, ওইদিন প্রীতিলতার প্রয়াণ দিবস।’’

তিনি আরও জানান, শুধু সিনেপ্লেক্সে মুক্তির লক্ষ্যে সিনেমাটি নির্মিত হচ্ছে না। সিঙ্গেল স্ক্রিনের দর্শকের কাছেও পৌঁছে দিতে চান প্রীতিলতাকে। শুধু তাই নয়, ভারতের দর্শকরাও দেখতে পাবেন এই সিনেমা।


অন্যান্য সংবাদ