শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নতুন খবর দিলেন নিপুন

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : May 25, 2022

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে তুমুল আলোচনায় চিত্রনায়িকা নিপুন। আইনি লড়াইয়ে কে হবেন সাধারণ সম্পাদক তা সময়ই বলে দেবে।

এবার নতুন সিনেমার খবর দিলেন নিপুন। ‘ভাগ্য’ নামের একটি সিনেমার শুটিং করছেন তিনি। সিনেমাটির শুটিং চলছে রাজধানীর আফতাবনগরে। জানা গেছে, সিনেমার কাজ চলবে ৩০ মে পর্যন্ত টানা। এটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান।

এতে নিপুনের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক মুন্না। এই জুটি আগেও উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন।

সিনেমার গল্পে, ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন নিপুন। যেখানে চাচা তাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো চোরাচালানিদের সাহায্য করা। পরে চাচার কাছ থেকে পালানোর সিদ্ধান্ত নেন নিপুন।


অন্যান্য সংবাদ