শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অনুদানের ছবিতে রোকেয়া প্রাচী

বিনোদন প্রতিবেদক / ৭৭ জন দেখেছেন
আপডেট : November 22, 2021

দীর্ঘদিন পর আবারও বড়পর্দায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

সরকারি অনুদানের সিনেমা ‘সাবিত্রী’-তে তাকে অভিনয় করতে দেখা যাবে। অভিনেত্রী রোকেয়া প্রাচী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনার কারণে একটা লম্বা সময় অভিনয় করা হয়নি। অবশেষে সিনেমা দিয়ে ফেরা হচ্ছে। ‘সাবিত্রী’ সিনেমায় আইনজীবী চরিত্রে হাজির হবো। যুদ্ধাপরাধীদের বিচারের ঘটনা নিয়ে এই সিনেমার গল্প।’

এ সিনেমা পরিচালনা করছেন পান্থ প্রসাদ।

রোকেয়া প্রাচীর প্রথম চলচ্চিত্র ‘দুখাই’। এরপর তিনি ‘মাটির ময়না’, ‘স্বপ্ন ডানায়’, ‘ডুব’, ‘মনের মানুষ’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।


অন্যান্য সংবাদ