শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পায়ে চোট নিয়েই নেচেছেন নোরা

বিনোদন ডেস্ক / ৬৯ জন দেখেছেন
আপডেট : November 20, 2021

জনপ্রিয় অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সম্প্রতি তার ‘কুসু কুসু’ গানটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। কিন্তু পায়ে চোট নিয়ে এই গানে নাচতে হয় তাকে।

ইউটিউবে এই গানের ‘বিহাইন্ড দ্য সিন’ প্রকাশ পেয়েছে। এতে নাচের প্রস্তুতি থেকে শুরু করে গান তৈরির সব বিষয়ে তুলে ধরা হয়েছে। নোরা নিজে গান নিয়ে সকল অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

নোরা জানান, এই গানের শুটিংয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। তবে তাতে তার এনার্জি একদম নষ্ট হয়নি। আর পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই পায়ে চোট নিয়ে শুটিং করেছিলেন। এখানেই শেষ নয়, বেশি সময় ধরে কস্টিউম পরে থাকার কারণে তার গলায় পোশাকের দাগ বসে গিয়েছিল। এই অভিনেত্রীর মতে, নাচের এই স্টেপ ফলো করতে গেলে অনেকেরই আঘাত লাগতে পারে। ফলে পেশাদার ছাড়া সকলের এই স্টেপ ট্রাই না করাই ভালো।

জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার আইটেম গান ‘কুসু কুসু’। এতে নোরার নাচে মুগ্ধ দর্শক। গানটি লিখেছেন তানিস্ক বাগচী। গেয়েছেন জারা এস খান ও দেব নেগী। জন আব্রাহাম ছাড়াও সিনেমাটিতে আরো আছেন— দিব্যা খোসলা কুমার, রাজীব পিল্লাই, অনুপ সোনি প্রমুখ। মিলাপ জাভেরি পরিচালিত সিনেমাটি আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


অন্যান্য সংবাদ