মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ভাবনা এখন গ্র্যাজুয়েট

বিনোদন প্রতিবেদক / ৯৯ জন দেখেছেন
আপডেট : November 18, 2021

ছোট বড় দুই পর্দার নিয়মিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ে ব্যস্ত থাকলেও পড়াশোনা ছাড়েননি। অবশেষে স্নাতক ডিগ্রি লাভ করছেন তিনি।
জানা যায়, শোবিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও একাডেমিক পড়াশোনাও চালিয়ে গেছেন ভাবনা। তিনি যুক্তরাজ্যের ওয়েলসে অবস্থিত গ্লিন্ডউর ইউনিভার্সিটি থেকে বিজনেস বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে আনন্দের খবরটি জানান ভাবনা নিজেই।

এ অভিনেত্রী লেখেন, ‘আমার সমস্ত শিক্ষকদের নিঃশর্ত সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। কাজের কারণে এই জার্নিটা মোটেও মসৃণ ছিল না। কিন্তু আমার পরিবার সবসময় পড়াশোনার বিষয়ে চাপ দিতো। তাদের জন্যই আমি এতদূর আসতে পেরেছি। আমার ছোট বোন এবং অনিমেষ (নির্মাতা অনিমেষ আইচ) সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে। তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ’

ভাবনার একাডেমিক পড়াশোনার বিষয়ে জানা যায়, ২০১০ সালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এসএসসি এবং ২০১২ সালে এইচএসসি পাস করেন তিনি।

এরপর দুই বছরের গ্যাপ দিয়ে ২০১৪ সালে ভর্তি হন ইউল্যাব ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয়ে। কিন্তু দুটি সেমিস্টার শেষ করার পর ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায় নাম লেখান ভাবনা। যার কারণে পড়াশোনা চালিয়ে নেওয়া আর সম্ভব হয়নি তার।

তবে হাল ছাড়েননি ভাবনা। ২০১৭ সালে যুক্তরাজ্যে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখানে স্থায়ীভাবে থেকে প্রায় দুই বছর ক্লাশ করেন তিনি। এরপর করোনা সংকটে অনলাইনে ক্লাস করেন তিনি। তবে সব সংকট কাটিয়ে স্নাতক ডিগ্রি অর্জনে দারুণ উচ্ছ্বসিত ভাবনা। খুব শিগগির স্নাতকোত্তরে ভর্তি হবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

মুক্তির অপেক্ষায় রয়েছে ভাবনা অভিনীত সিনেমা ‘লাল মোরগের জুটি’। নূরুল আলম আতিক নির্মিত এ সিনেমা ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। আগামী ১০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

 


অন্যান্য সংবাদ