মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

এক টাকায় চুক্তিবদ্ধ হলেন নায়িকা নিপুণ!

বিনোদন প্রতিবেদক / ১০৫ জন দেখেছেন
আপডেট : November 17, 2021

‘মনোলোক’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে মাত্র এক টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা নিপুণ।

১৭ নভেম্বর (বুধবার) রাজধানীর একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হলো ছবিটির মহরত। শহীদ রায়হান রচিত ও পরিচালিত পূর্ণদৈর্ঘ্য মনস্তাত্ত্বিক ঘরানার এই ছবিটি প্রযোজনা করছেন হাফিজ আলম বক্স।

মহরতে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, এমপি। ছিলেন ছবিটির পরিচালক ও শিল্পী-কুশলীরাও।

এক টাকায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে নির্মাতা শহীদ রায়হান বলেন, ‘নিপুণ একজন পেশাদার অভিনেত্রী। আমি অবাক হলাম সেই মানুষটির এই রূপ থেকে। শুধুমাত্র ছবিটির পাণ্ডুলিপি আর আমাদের পরিকল্পনার কথা শুনেই তিনি এতে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। তাই নয়, তিনি স্বেচ্ছায় মাত্র এক টাকার বিনিময়ে আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। একজন পরিচালক হিসাবে এটা যে কি পরিমাণের সম্মান ও উৎসাহের বিষয়, সেটি বলে বুঝাতে পারবো না। নিপুণের এই ঘটনাটি উদাহরণ হয়ে থাকবে।’

নির্মাতা জানান, ২১ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত একটানা ছবিটির শুটিং হবে ঢাকার বিভিন্ন লোকেশনে। আর এটি মুক্তির লক্ষ্য আসছে স্বাধীনতা দিবসে (২৬ মার্চ)।

ছবিটিতে নিপুণ অভিনয় করবেন একজন মায়ের চরিত্রে। নির্মাতার ভাষায়, ‘মা বলতে এখানে আমরা বুঝাতে চাইবো দেশ মাতৃকাকে। মা মানেই দেশ- সেই বিষয়টি ফুটিয়ে তুলবো নিপুণের চরিত্রটির মাধ্যমে।’

‘মনোলোক’ এর প্রেক্ষাপটও দীর্ঘ। স্বাধীনতা উত্তর রাজনৈতিক প্রবাহ থেকে শুরু করে উঠে আসবে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রেক্ষাপটও।

 


অন্যান্য সংবাদ