শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রেমে অজস্র সমস্যা হয়: নুসরাত

বিনোদন ডেস্ক / ৬৬ জন দেখেছেন
আপডেট : November 12, 2021

ভালোবেসে বিয়ে করেছিলেন টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান । সেই বিয়ে ভেঙে গেছে। নতুন করে এবারও প্রেমে জড়িয়েছেন। এই সম্পর্কে তিনি সন্তানের মা-ও হয়েছেন। নানা বিতর্ক আর সমালোচনার মোকাবিলা করে প্রেমিক যশ দাশগুপ্তের সঙ্গেই জীবন অতিবাহিত করছেন অভিনেত্রী।

প্রেম বিষয়ে নুসরাতের অভিজ্ঞতা বিস্তর। সেই অভিজ্ঞতাকে এবার কাজে লাগাবেন তিনি। শুনবেন অন্যদের প্রেমের গল্প। সমস্যা শুনে বের করার চেষ্টা করবেন সমাধান। ইশক এফএম নামের একটি রেডিও স্টেশনের নতুন শোতে আরজে-গুরুর ভূমিকায় দেখা যাবে নুসরাতকে। অনুষ্ঠানের নাম ‘ইশক উইথ নুসরাত’।

এই অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন নুসরাত। সেখানে তিনি বলেন, ‘আমি ভাবতাম যে, আমার জীবনেই প্রেম-ভালোবাসা নিয়ে সমস্যা হয়। কিন্তু বিশ্বাস করুন, এই সমস্যা সকলেরই হয়। হয়ত সেটা প্রকাশ্যে আসে না। এটা নিয়েই অনুষ্ঠানে কথা বলব। বিশ্বাস করো, প্রেম-ভালোবাসায় অজস্র সমস্যা হয়। এটা আমি বলছি না, মানুষেরা বলছে। তাদের উপদেশ দিতে গিয়ে আমি উপলব্ধি করেছি।”

একটি সম্পর্ক ভেঙে গেলে হতাশ হওয়া উচিৎ নয় বলে মনে করেন নুসরাত। তার মতে, নিজেকে নতুন সুযোগ দেওয়া উচিৎ। নায়িকার ভাষ্য, ‘এই প্রেম জিনিসটা খুব কঠিন। সম্পর্ক ভাঙলে মন ভাঙবেই। কিন্তু নিজেকে নতুন করে সুযোগ দিন।’

জানা গেছে, নুসরাতের এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন রাজনীতিবিদ মদন মিত্র, তার প্রেমিক-অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর মতো পরিচিত ব্যক্তিরা। তারা নিজ নিজ সম্পর্কের গল্পগুলো শেয়ার করবেন শ্রোতাদের সঙ্গে। আবার অনুষ্ঠানে মেসেজ ও কলের মাধ্যমে যুক্ত হওয়া শ্রোতাদের পরামর্শও দেবেন।

 


অন্যান্য সংবাদ