শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আলিয়া অনুসরণ করবেন জেনিফারকে

বিনোদন ডেস্ক / ৭২ জন দেখেছেন
আপডেট : November 8, 2021

বলিউডের অনেক তারকাই নাম লিখিয়েছেন হলিউডে। এবার যুক্ত হচ্ছে আরও একটি নাম। আলিয়া ভাট।

হ্যাঁ, সব কিছু ঠিক থাকলে আগামী বছরই হলিউডের সিনেমায় দেখা যাবে বলিউডের তরুণ তারকা আলিয়া ভাটকে। এরই মধ্যে তিনি মার্কিন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এন্ডেভার-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এখান থেকেই উঠে এসেছেন এমা স্টোন, গাল গ্যাডট, চার্লিজ থেরনের মতো তারকারা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, আলিয়ার হাতে বেশ কয়েকটি চিত্রনাট্য এসেছে। তিনি পছন্দও করেছেন কয়েকটি। বলিউড ছাড়িয়ে হলিউডে এই পদযাত্রায় ভীষণ উচ্ছ্বসিত তিনি।

হলিউডের কেমন সিনেমায় অভিনয় করবেন আলিয়া? তার ঘনিষ্ঠ সূত্র বলছে, জেনিফার লরেন্সকে অনুসরণ করতে চান তিনি। লরেন্স যে ধরণের চরিত্রে কাজ করেন, তেমন চরিত্রই বেছে নিতে চান আলিয়া।

এদিকে বলিউডে আলিয়ার হাতে রয়েছে একাধিক বড় আয়োজনের সিনেমা। সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার কাজ সম্পন্ন করে রেখেছেন। এর ট্রেলারেও বাজিমাৎ করেছেন আলিয়া। এছাড়া করন জোহরের পরিচালনায় নতুন আরেকটি সিনেমায় কাজ করছেন তিনি। যেটার নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’।

।


অন্যান্য সংবাদ