মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

ভক্তদের মন বলছে পপি অন্তঃসত্ত্বা!

বিনোদন ডেস্ক / ৬২ জন দেখেছেন
আপডেট : October 28, 2021

গত বছর করোনাকালে ঝুঁকি নিয়ে অভিনয়ে নিয়মিত ছিলেন পপি। কিন্তু হুট করেই চলতি বছরের শুরুতে অন্তরালে চলে যান জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী এই অভিনেত্রী।

প্রথমদিকে পপির এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন মিডিয়া সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই ধোঁয়াশা তৈরি হতে থাকে। বিশেষ করে চ্যানেল আই প্রযোজিত এবং রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসা প্রজাপতি’ নামের একটি সিনেমার শুটিং অসমাপ্ত রেখেই অন্তরালে চলে যান পপি। এটি ছাড়া আরও কিছু কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু সব কাজ বন্ধ করে নিজেকে ‘লুকিয়ে’ রেখেছেন এই তারকা।

দিন যত গড়াচ্ছে ততই তার অনুপস্থিতি আরও বেশি ধোঁয়াশা তৈরি করছে। এদিকে বেশ কয়েকমাস আগে গুঞ্জন রটেছিল, প্রায় এক বছর আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি। রাজধানীতে বিলাসবহুল একটি ফ্ল্যাটে ওঠেছেন তিনি! যদিও বিষয়টি নিয়ে এই অভিনেত্রীর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

অনেকের দাবি পপি নাকি অন্তঃসত্ত্বা! তাই তিনি একেবারে আড়ালে চলে গেছেন। পরিবার থেকেও নাকি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছেন এই নায়িকা! তবে ভক্তরা মনে করেছেন, খুব শিগগিরই সব জল্পনা কাটিয়ে পপি নিজেই প্রকাশ্যে এসে জানাবেন এতোদিন আড়ালে থাকার কারণ!


অন্যান্য সংবাদ