শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগামী মাসে বলিউডে অভিষেক হচ্ছে মিথিলার

বিনোদন ডেস্ক / ৬৭ জন দেখেছেন
আপডেট : October 18, 2021

বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী মডেল তানজিয়া জামান মিথিলা। সেই সিনেমার নাম ‘রোহিঙ্গা’। যেটি তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। এতে যুক্ত হয়ে বেশ আলোচনায় আসেন এই মডেল।

নতুন খবর হলো, আগামী ১৫ নভেম্বর বিশ্বব্যাপী অ্যাপেল টিভিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি নির্মিত হয়েছে থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে। পরিচালনা করেছেন বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করা হায়দার খান। এতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।

সিনেমার মুক্তি মিথিলা বলেন, ‘আমার জন্য এটি খুব আনন্দের সংবাদ। তবে সিনেমাটি হলে মুক্তি পেলে আরও বেশি ভালো লাগত। করোনার কারণে সবকিছু এলোমেলো হয়ে গেলো। এটি ভারতের সব রাজ্যের সিনেমা হলে মুক্তি দেয়ার প্ল্যান ছিলো। তারপরও মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম সিনেমাটিই আমি বলিউডে করতে পেরেছি। এটা আমার জন্য অনেক তৃপ্তির বিষয়। এখানে রোহিঙ্গাদের গল্প উঠে এসেছে। আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি’।

 


অন্যান্য সংবাদ