শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সানি লিওনের ভিডিওতে অভিনয়ের সুযোগ!

বিনোদন ডেস্ক / ৭০ জন দেখেছেন
আপডেট : October 8, 2021

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। আইটেম গানে যার রূপ-শরীরের উষ্ণতায় ঘায়েল হন দর্শকরা। এবার সেই সানির সঙ্গেই কাজের সুযোগ পাবেন ভক্তরা। চমকপ্রদ খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

শুক্রবার (৮ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সানি লিওন। তাতে দেখা গেল, শাড়ি পরে আবেদনময়ী ভঙ্গিমায় কোমর দোলাচ্ছেন তিনি। এরপর থামলেন, খুললেন মুখ। বললেন, ‘যথেষ্ট মজাদার ছিল? এবার তোমাদের পালা। এই গানের সঙ্গে বানাও হুকস্টেপ রিল ভিডিও। এবং ব্যবহার করো হ্যাশট্যাগ রিলিফেমাস। এরপর পেয়ে যাও আমার সঙ্গে নতুন মিউজিক ভিডিওতে অভিনয়ের সুযোগ!’

সানি সম্প্রতি এই মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এর নাম ‘মধুবন মে রাধিকা’। এটি গেয়েছেন কনিকা কাপুর। গানটির প্রমোশনের অংশ হিসেবেই ভক্তদের কাছ থেকে এর হুকস্টেপ বা নাচের মূল অংশটি নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে বিজয়ীর স্টেপটি রাখা হবে মূল মিউজিক ভিডিওতে।

এমন সুখবর পেয়ে বসে নেই সানি ভক্তরা। এরই মধ্যে অসংখ্য অনুরাগী নেচে ভিডিও পোস্ট করেছেন। এখন দেখার পালা শেষ পর্যন্ত সানির ভিডিওতে কার জায়গা হয়।

প্রসঙ্গত, সানি লিওন বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন। তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তামিল সিনেমা ‘ভীরামাদেবী’, মালায়লাম ভাষার ‘রঙ্গীলা’, হিন্দি ‘কোকা কোলা’ এবং ‘হেলেন’।


অন্যান্য সংবাদ