শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মাদক মামলায় শাহরুখ পুত্র অরিয়ান গ্রেফতার

বিনোদন ডেস্ক / ৬৪ জন দেখেছেন
আপডেট : October 3, 2021

মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। রোববার (৩ অক্টোবর) তাকে গ্রেফতার করেছে ভারতের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তার সঙ্গে আরও ৭ জনকে গ্রেফতার করেছে এনসিবি। দেশটির একাধিক গণমাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ানকে গ্রেফতার করেছে এনসিবি। তিনি জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন। সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছেন বলে খবর।

শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাইয়ের উপকূলে কর্ডেলিয়া নামের একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ অনেককে আটক করে এনসিবি। তারা সবাই মাদক পার্টি করছিলেন বলে অভিযোগ। অভিযান পরিচালনাকারীরা সেখানে যাত্রীর বেশেই আগে থেকে অবস্থান নিয়ে ছিলেন।

এদিকে ছেলের জন্য ইতোমধ্যে প্রভাবশালী আইনজীবী নিয়োগ দিয়েছেন শাহরুখ খান। মুম্বাইয়ের প্রথম সারির আইনজীবী সতীশ মানশিন্ডে লড়বেন আরিয়ানের জন্য। তিনি বর্তমানে আরিয়ানের সঙ্গেই রয়েছেন।

মাদক কাণ্ডে ছেলের আটক হওয়া, জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার হওয়া কোনো কিছু নিয়েই এখনো পর্যন্ত মুখ খোলেননি শাহরুখ খান। এছাড়া এনসিবির পক্ষ থেকেও কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

এনসিবি সূত্রে জানা গেছে, শাহরুখ পুত্র আরিয়ান মাদক গ্রহণের কথা স্বীকারের পাশাপাশি অনুশোচনা প্রকাশ করেছেন। আগে কখনো এমন কাজ করেননি বলেও জানান তিনি। তদন্তের স্বার্থে তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরীক্ষা করা হচ্ছে তার হোয়াটসঅ্যাপ চ্যাটও। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন, সব কিছুই বিবেচনায় রাখছেন তদন্তকর্তারা। কোনও মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তা-ও জানার চেষ্টা চলছে।


অন্যান্য সংবাদ