শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রেক্ষাগৃহে ফিরছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক / ৬৮ জন দেখেছেন
আপডেট : September 30, 2021

এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস । উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। এরই ধারাবাহিকতায় চলতি বছরের শেষের দিকে তার অভিনীত ‘ঈশা খাঁ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে ‘ঈশা খাঁ’ সিনেমা। এতে প্রথমবার অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব। ডায়েল রহমান পরিচালিত এ সিনেমার দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এই নির্মাতা।

ডায়েল রহমান বলেন, ‘‘মোঘল শাসন আমলে সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈসা খাঁ। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। এরপর তৎকালীন মোঘল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তা নিয়ে একের পর এক সংঘর্ষ বাধে। সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। আশা করছি, দর্শক ভিন্ন স্বাদের একটি সিনেমা পেতে যাচ্ছেন।’’

সোনামণি চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘‘ঈশা খাঁ’ ইতিহাস নির্ভর সিনেমা। গতানুগতিকতার বাইরে গিয়ে তৈরি হয়েছে এই সিনেমার গল্প। গল্প-চরিত্র দুটোই বেশ আকর্ষণীয়। আশা করছি, দর্শক সিনেমাটি পছন্দ করবেন।’’

 


অন্যান্য সংবাদ