মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

এবার আফগানের আইএস ঘাঁটিতে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ১২০ জন দেখেছেন
আপডেট : August 28, 2021

এবার আইএসের হামলার প্রতিবাদে আফগানিস্তানের নানগারহারে আইএস ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, এতে শত্রুরা মারা গেছে।

এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দ্রুত কাবুল বিমানবন্দর ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিমানবন্দরে বোমা হামলায় নারী-শিশুসহ এপর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে।

হামলার এই ঘটনায় বৃহস্পতিবারই ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা ক্ষমা করবো না, এই হামলার কথা ভুলেও যাবো না। হামলাকারীদের অবশ্যই খুঁজে বের করবো এবং জড়িতদেরকে এর মূল্য দিতে হবে।

বিমানবন্দরে ফের হামলা হতে পারে বলছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়ার আর মাত্র ৩ দিন বাকী।

এরই মধ্যে সব নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে এভাকুয়েশন ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে স্পেন, তুরস্ক, জার্মানি ও পর্তুগাল সহ অনেক দেশ। শেষ মুহুর্তে দেশটিতে থাকা ৫০০ মার্কিন নাগরিককে উদ্ধারে সরাসরি তাদের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র।


অন্যান্য সংবাদ