মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়, হাজারো ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 16, 2026
যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়, হাজারো ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় কারিগরি ত্রুটির প্রভাব কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এর জেরে রোববার দেশটিতে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, সোমবারের আগে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে ডাফি বলেন, ‘আমাদের উড়োজাহাজ ও ক্রুরা নির্ধারিত অবস্থানের বাইরে চলে গেছেন। তাই সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগছে।’ ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, রোববার ৫ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিরল এই ‘গ্রাউন্ড স্টপ’-এর কারণে দেশটির বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয়। ওই সময় ৩ হাজার ৫০০-এর বেশি উড়োজাহাজ আকাশে ছিল। এর মধ্যে কয়েকটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। অন্যগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছায়।

ফ্লাইটঅ্যাওয়ারের হিসাব অনুযায়ী, ওই সিদ্ধান্তের প্রভাবে পরবর্তী সময়ে ৮ হাজার ৫০০টি ফ্লাইট বিলম্বিত এবং আরও ৮ হাজারটি বাতিল হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এর প্রভাব সপ্তাহান্তজুড়ে অব্যাহত থাকে। শনিবারও ৫ হাজার ৯০০-এর বেশি ফ্লাইট বাতিল এবং ৭ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়।

যেভাবে অচল হলো নিয়ন্ত্রণব্যবস্থা
তদন্তকারীরা এখনো কারিগরি ত্রুটির মূল কারণ ও দায় নির্ধারণের চেষ্টা করছেন। তবে পরিবহনমন্ত্রী ডাফি জানিয়েছেন, বিমান নিয়ন্ত্রক ও পাইলটদের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা অচল হয়ে পড়ার পরই ফ্লাইট চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান, তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক প্রযুক্তি চালুর অংশ হিসেবে স্থাপন করা একটি কম্পিউটার রাউটার থেকে ত্রুটিপূর্ণ সংকেত আসছিল। রাউটারটি নেটওয়ার্কের তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করে। এটি আরকানসাসের এল ডোরাডোতে স্থাপন করা হয়েছিল। ডাফির দাবি, রাউটারটির ত্রুটিপূর্ণ সংকেত পুরো নেটওয়ার্ককে অচল করে দেয়।

এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘দশকের পর দশক ধরে অবহেলিত একটি নেটওয়ার্কে আমাদের বিনিয়োগ করতে হবে। এ বিষয়ে নিজেদের সঙ্গে মিথ্যা বলার কোনো সুযোগ নেই।’

আধুনিকায়নে অর্থ বরাদ্দের আহ্বান ট্রাম্পের
বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়নে কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দ্রুত ও দক্ষতার সঙ্গে নতুন ব্যবস্থা তৈরি করা সম্ভব।

ট্রাম্প বলেন, ‘এটি হবে বিশ্বের সেরা ব্যবস্থা। আমাদের বর্তমান বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার বেশির ভাগই ৫০ বছরের পুরোনো-যা হাস্যকর। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। তবে ধাপে ধাপে বা অল্প অল্প করে নয়, পুরো কাজ একবারেই সম্পন্ন করা উচিত।’

বিশেষজ্ঞদের মতে, উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো পুরোনো প্রযুক্তির ওপর নির্ভরশীল। বিমান চলাচল বিশ্লেষক মাইলস ও’ব্রায়েন দেশটির নিয়ন্ত্রণব্যবস্থার সঙ্গে পরিত্যক্ত ঘোষণার অপেক্ষায় থাকা একটি বাড়ির তুলনা করেছেন।

বিবিসিকে তিনি বলেন, ‘আমাদের অনেকেই ব্যবস্থাটির দিকে তাকিয়ে বলতে পারেন, যুক্তরাষ্ট্র এটিকে দীর্ঘদিন ধরে অবহেলায় ক্ষয়ে যেতে দিয়েছে। এটি সংস্কারের অযোগ্য হয়ে পড়া কোনো জরাজীর্ণ বাড়ির চেয়েও খারাপ অবস্থায় রয়েছে।’


অন্যান্য সংবাদ