শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিয়ের আগেই মা হলেন নায়িকা

🎈আজিজুল হক🎈 / ৬৭ জন দেখেছেন
আপডেট : June 30, 2021

সেই ২০১৭ সালেই কোরি ট্র্যান এবং ফ্রিদা পিন্টোর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। দু’বছরের মাথায় তাদের সম্পর্কে সিলমোহর পড়ে। বেশ ঘটা করেই বাগদান হয়েছে তাদের। বিয়ের আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি। তার আগেই দিলেন সুখবর।

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ভারতীয় অভিনেত্রী ফ্রিদা। মা হতে চলেছেন তিনি।

সম্প্রতি অস্কারজয়ী সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’খ্যাত এই নায়িকা তার ইনস্টাগ্রামে ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ করেছেন। সঙ্গে রয়েছেন হবু বর কোরি ট্র্যান।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ফ্রিডার ‘বেবি বাম্প’-কে সযত্নে ছুঁয়ে রয়েছেন কোরি। দ্বিতীয় ছবিতে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন তারা। ফ্রিদার অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন পোস্টের মন্তব্য বাক্স।

ফ্রিদার হবু স্বামী কোরি পেশায় একজন চিত্রগ্রাহক।

আপাতত দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় ফ্রিদা এবং কোরি। একসঙ্গে আগামীর স্বপ্ন বুনছেন তারা।


অন্যান্য সংবাদ