মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সেই নারীর সঙ্গে গোবিন্দের ঘনিষ্ঠ প্রকাশের পর ফের পরকীয়ার গুঞ্জন

বিনোদন ডেস্ক / ৯ জন দেখেছেন
আপডেট : November 14, 2026
সেই নারীর সঙ্গে গোবিন্দের ঘনিষ্ঠ প্রকাশের পর ফের পরকীয়ার গুঞ্জন

বলিউড অভিনেতা গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জনের মধ্যেই নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী কমল রানি স্বর্ণকর। আসন্ন সিনেমা ‘রূপা’র প্রচারের জন্য গোবিন্দের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। আর সেই ছবিগুলো ঘিরেই আবারও চর্চা শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে। বিষয়টি নজর এড়ায়নি রাখি সাওয়ান্তেরও।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গোবিন্দের সঙ্গে নিজের কয়েকটি ছবি শেয়ার করেন কমল রানি। ছবিতে দুজনকে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। বেগুনি রঙের শাড়ি ও নজরকাড়া গয়নায় সেজেছিলেন কমল। অন্যদিকে সাদা ব্লেজার ও রোদচশমায় দেখা যায় গোবিন্দকে। ছবিগুলোর ক্যাপশনে কমল লেখেন, ‘রূপা’র কিছু সুন্দর মুহূর্ত।’

পোস্টের মন্তব্যের ঘরে চোখে পড়েছে রাখি সাওয়ান্তের প্রতিক্রিয়া। গোবিন্দের সঙ্গে কমলের সম্পর্ক নিয়ে আগে থেকেই সরব ছিলেন রাখি। এবার ছবিগুলোর নিচে একের পর এক রাগী পাখির ইমোজি দিয়েছেন তিনি।

এর আগে গোবিন্দ ও সুনীতার সম্পর্ক নিয়ে আলোচনার সূত্রপাত হয় ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে। গত ১৯ আগস্ট বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করেন সুনীতা। কয়েক দিন পর রাখির সঙ্গে প্রকাশ্যে ফোনে কথা বলার সময় তিনি দাবি করেন, গোবিন্দ ও কমল বিয়ের পরিকল্পনা করেছিলেন। যদিও এ বিষয়ে গোবিন্দ বা কমলের পক্ষ থেকে নতুন করে কোনো বক্তব্য আসেনি।

এদিকে কমলের সঙ্গে গোবিন্দকে বিমানবন্দরে দেখার পর সুনীতা তাকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেছিলেন। এর জবাবে প্রকাশ্যে এমন ভাষা ব্যবহারের সমালোচনা করেন গোবিন্দ। ১৯৮৭ সালের মার্চে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা। ১৯৮৮ সালে তাদের মেয়ে টিনার জন্মের পর বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরে ১৯৯৭ সালে তাঁদের ছেলে যশবর্ধনের জন্ম হয়। দীর্ঘদিনের এই দাম্পত্যের নানা টানাপোড়েনের মধ্যেই নতুন ছবিগুলো ঘিরে আবারও প্রশ্ন উঠছে গোবিন্দ ও কমল রানির সম্পর্ক নিয়ে। সূত্র: এনডিটিভি


অন্যান্য সংবাদ