সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে ইউপি নির্বাচন তৃতীয় ধাপে? ২১ ইউনিয়ন নিয়ে বাড়ছে আলোচনা, ভাইরাল তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন! হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৪০ শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী বিমানে নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনাকে আর সেটা রেডি আছে: আসিফ মাহমুদ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি বাসে আগুন ও ককটেল হামলায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে পতিত শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ স‌ম্মেল‌নে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় হামজা সবার আগে সাফের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ

আলভারেজের জন্য অপেক্ষা করতে রাজি সিমেওনে

স্পোর্টস ডেস্ক / ৪ জন দেখেছেন
আপডেট : November 9, 2026
আলভারেজের জন্য অপেক্ষা করতে রাজি সিমেওনে

দল বদলের মৌসুমে জুলিয়ান আলভারেজের স্বপ্ন পূরণ হলে গতকাল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেই মাঠে নামতে হলো এই আর্জেন্টাইনকে। তবে মহানাটকীয় সব ঘটনার পর এই ক্লাবেই থেকে যাওয়া আলভারেজ বার্সেলোনার বিপক্ষে নিজের চেনা রূপ দেখাবেন, সেটাই তো চেয়েছিলেন দিয়েগো সিমিওনে। কিন্তু অসংখ্য সুযোগ হাতছাড়া করে উল্টো চাপে এখন আলভারেজ। এরপরও শিষ্যের পাশেই দাড়ালেন সিমিওনে।

মেট্রোপলিটানো স্টেডিয়ামে রোববার বার্সেলোনা-এর কাছে ২-১ ব্যবধানে হারের ম্যাচে একের পর এক গোল করার সুযোগ কাজে লাগাতে না পারা আলভারেজকে ছন্দে ফিরতে সময় দিতে চান আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।

ম্যাচের শুরুতে জুলিয়ানো সিমেওনের প্রথম গোলটিতে সহায়তা করেছিলেন আলভারেজ, তবে নিজের পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারেননি তিনি। অন্যদিকে ফারমিন লোপেজের জোড়া গোলে জয় ছিনিয়ে নেয় বার্সেলোনা।

গত জুনে বার্সা ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশের পর এই প্রথম বার্সেলোনা-এর মুখোমুখি হয়েছিল আতলেতিকো। পরবর্তীতে অবশ্য এই বিষয়ে ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন আলভারেজ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিমেওনে বলেন, ‘হুলিয়ান ভালো খেলেছে। গোলের সুযোগ তৈরির পাশাপাশি ও আক্রমণের বেশ কয়েকটি মুভমেন্টেও দারুণ অবদান রেখেছে।’

সিমিওনে আরও যোগ করেন, ‘হুলিয়ানোকে দিয়ে গোল করানোর পাশাপাশি বায়েনাকে উদ্দেশ্য করেও একটি চমৎকার ক্রস বাড়িয়েছিল সে। আমরা সবাই চেয়েছিলাম ও গোলটি পাক, তবে ওকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ সে একজন বড় মাপের খেলোয়াড়। আমরা তাকে পছন্দ করি এবং নিজেদের লক্ষ্য পূরণ করতে হলে আলভারেজকে সেরা ছন্দে পাওয়া জরুরি—তা না হলে আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাব না।’

বার্সেলোনায় যাওয়ার চেষ্টা করায় মৌসুমের শুরুতে নিজ দলের সমর্থকদের কাছ থেকেই ভুয়া ও দুয়োধ্বনি শুনতে হয়েছিল আলভারেজকে। সে কারণে বেশ কিছু ম্যাচে তাকে মেপে মেপে খেলিয়েছেন সিমেওনে। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে আতলেতিকোর শেষ পাঁচটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি এবং করেছেন দুটি গোল।

ম্যাচে হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট সিমেওনে বলেন, ‘এটি একটি অসাধারণ পারফরম্যান্স ছিল। খেলোয়াড়দের কোনো দোষ দেওয়ার সুযোগ নেই। আমরা ঠিক যে কৌশলে খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলেছি—বিশেষ করে প্রথমার্ধে দারুণ ইন্টেনসিটি নিয়ে প্রেসিং করেছি। তবে অন্য দিনের মতো এবার আমরা অতটা নিখুঁত ছিলাম না। বার্সেলোনা এই দিক থেকে অনেক এগিয়ে। আমাদের চেয়ে পরিষ্কার সুযোগ কম পেলেও সেগুলো তারা পুরোপুরি কাজে লাগিয়েছে।’


অন্যান্য সংবাদ