বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ৭ প্রাণহানি স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম বিশ্ববাজারে ১ শতাংশ কমলো স্বর্ণের দাম ইসরায়েলের নির্বাচনে ঝুলে গেছে, সরকার গঠন আরবদের হাতে ইরানে নতুন হামলার জল্পনার মধ্যেই পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাকারী বরখাস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বিচার ব্যবস্থাকে জনগণের আস্থার জায়গায় নিতে চাই : আইনমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপনির্বাচন: সিইসি মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ চলছে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী

নাটকীয় ম্যাচে মায়ামির ড্র, হলুদ কার্ড দেখলেন মেসি

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : October 29, 2026
নাটকীয় ম্যাচে মায়ামির ড্র, হলুদ কার্ড দেখলেন মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) উত্তাপহীন এক ম্যাচে প্রাণ ফিরল শেষ মুহূর্তে। মুহূর্তগুলো ছিল একেবারেই পাগলাটে। একসময় ম্যাচ জয়ের পথেই ছিল ইন্টার মায়ামি, পরে পিছিয়ে পড়ে হারার চলে যায় অবস্থায়। অবিশ্বাস্য এক লড়াইয়ে শেষ পর্যন্ত সমতা ফিরিয়ে ম্যাচ শেষ করে স্বাগতিকরা। সিনেমার মতো নাটকীয় সমাপ্তিতে ইন্টার মায়ামি সিএফ ও এফসি সিনসিনাটির ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে সিনসিনাটিকে আতিথ্য দেয় ইন্টার মায়ামি। এক পর্যায়ে জয়ের পথে থাকা মায়ামি শেষ ১০ মিনিটে পিছিয়ে পড়ে, তবে ৯০তম মিনিটে গোল করে অন্তত এক পয়েন্ট উদ্ধার করে নেয়।

এদিন চেনা ছন্দে ছিলেন না লিও মেসি। ম্যাচের ৫৮তম মিনিটে দারুণ এক আক্রমণে নেতৃত্ব দিয়ে শটও নিয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর, কিন্তু গোলরক্ষকের ক্ষিপ্রতায় গোল পাননি। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে তিনি একটি হলুদ কার্ডও দেখেন। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও ডেডলক ভাঙতে ব্যর্থ উভয় দল। মায়ামির হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন লুইস সুয়ারেজ। ৬১তম মিনিটে কাসেমিরোর পাস থেকে দুর্দান্ত ফিনিশে দলকে এগিয়ে দেন উরুগুইয়ান এই ফরোয়ার্ড।

এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সিনসিনাটি। ৮০তম মিনিটে কেনজি এমবোমা ডেম গোল করে সমতা ফেরান। মাত্র ছয় মিনিট পর স্যামুয়েল গিদি পাল্টা আক্রমণ থেকে গোল করে অতিথিদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন। হঠাৎ করেই জয়ের স্বপ্ন ভেঙে হারার শঙ্কায় পড়ে যায় মায়ামি।

ম্যাচের নাটকীয়তা তখনও বাকি ছিল। ৮৩তম মিনিটে মাঠে নামা তরুণ রিকুয়েলমে ফিলিপি ৯০তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে গোল করে মায়ামিকে ২-২ সমতায় ফেরান। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম এমএলএস গোল।

শেষ দিকে সিনসিনাটির ইভান্ডার জয়ের সুবর্ণ সুযোগ পেলেও মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে গুরুত্বপূর্ণ ব্লক করে দলকে হার থেকে বাঁচান। এ নিয়ে টানা দুই ম্যাচ জয়হীন মায়ামি। আগের ম্যাচে তারা নিউ ইয়র্কের কাছে হেরেছিল ২-০ গোলে।

আগামী সোমবার (২ নভেম্বর) নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচ।


অন্যান্য সংবাদ